সংগৃহীত ছবি
জাতীয়

সার কিনবে সরকার

নিজস্ব প্রতিবেদক : চলতি অর্থবছরের জন্য কানাডা, কাতার, সৌদি আরব এবং দেশীয় প্রতিষ্ঠান কাফকো থেকে ১ লাখ ৭০ হাজার টন সার কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

আরও পড়ুন : ঢাকার মতো রংচটা বাস কোথাও নেই

বুধবার (১৫ মে) দুপুরে সচিবালয়ে কমিটির বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার সচিব মাহমুদুল হোসাইন খান এ তথ্য জানান।

তিনি বলেন, রপ্তানিকারকদের প্রদত্ত সুবিধার বিকল্প খোঁজার জন্য কমিটির সভায় নির্দেশনা দেওয়া হয়েছে। বৈঠকে বিভিন্ন মন্ত্রণালয়ের ১৯ টি প্রস্তাব গৃহীত হয়েছে। স্থানীয় বাজার থেকে প্রতি কেজি ১০১ টাকা ৯৪ পয়সা দরে টিসিবির মাধ্যমে ১০ হাজার মেট্রিক টন মসুর ডাল সংগ্রহ করবে বাণিজ্য মন্ত্রণালয়। সেইসঙ্গে কানাডা থেকে ২৫০০ কোটি টাকার সার আমদানির অনুমতি দেওয়া হয়েছে।

আরও পড়ুন : সম্পর্ক সুদৃঢ় নিয়ে আলোচনা হয়েছে

মাহমুদুল হোসাইন খান বলেন, খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের জন্য প্রযুক্তিসহ সরঞ্জামাদি ক্রয় এবং রেলের জন্য এক হাজার কোটি টাকার কোচ ও ইঞ্জিন কেনার জন্য অনুমোদন দেওয়া হয়েছে। শূন্য সুদে আন্তর্জাতিক সংস্থা থেকে প্রাপ্ত অর্থে এ ক্রয় সম্পন্ন হবে, যা পরে সরকারকে পরিশোধ করতে হবে। এ ছাড়া বিদ্যুৎ উপকেন্দ্র নির্মাণ, ঢাকা ওয়াসার পরামর্শক নিয়োগ ও উন্নয়ন প্রকল্পের কেনাকাটার অনুমোদনও দেওয়া হয়েছে মন্ত্রিসভা কমিটির এ বৈঠকে।

সেইসঙ্গে পরামর্শক নিয়োগের মেয়াদ ও ব্যয় বাড়ানোসহ ঢাকা ওয়াসার ৩টি প্রকল্পের খরচ বাবদ প্রায় ২১ কোটি ৩৭ লাখ ৭০ হাজার ৮০৯ টাকা বৃদ্ধির প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভার কমিটি।

আরও পড়ুন : যুক্তরাজ্য যাচ্ছেন ইসি আলমগীর

এ ছাড়া কমিটি রপ্তানি নীতি ২০২৪-২৭ এর অনুমোদন দিয়েছে। এ নীতিতে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ১২৭ বিলিয়ন ডলার নির্ধারণ করা হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা