সংগৃহীত
জাতীয়

সৈকতে নেমে পুণ্যার্থীর মৃত্যু

জেলা প্রতিনিধি : কক্সবাজার সমুদ্র সৈকতে হিন্দু সম্প্রদায়ের উৎসব বারুণী স্নানে নেমে জয় শার্মা (১৫) নামে এক পুণ্যার্থীর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : কাউকে ছাড় দেওয়া হবে না

শনিবার (৬ এপ্রিল) দুপুর ১২টার দিকে কক্সবাজার সমুদ্র সৈকতের কবিতাচত্বর পয়েন্টে এ ঘটনা ঘটে।

মৃত পুণ্যার্থী কক্সবাজার শহরের ঘোনা পাড়া এলাকার বিমল শার্মার ছেলে। কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটক সেলের ম্যাজিস্ট্রেট মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন : ঈদযাত্রায় যানজট নেই

তিনি বলেন, হিন্দু সম্প্রদায়ের উৎসব বারুণী স্নান উপলক্ষে কক্সবাজার সমুদ্র সৈকতের কবিতাচত্বরে নেমেছিল মানুষের ঢল। এসময় নিহত পুণ্যার্থীও নামেন। স্নানের এক পর্যায়ে পানির স্রোতের টানে ভেসে যায়। পরে সেখানে থাকা লোকজন তাকে দেখতে পেয়ে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে কর্মরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মিশু গুপ্ত নামে এক পুণ্যার্থী জানান, সকাল থেকে সাগরে লাখের অধিক মানুষের ঢল নামে। সেখানে পুণ্যার্থীর জন্য কোনো নিরাপত্তা ব্যবস্থা ছিল না। শুরু থেকে আমরা বলে আসছিলাম কোনো দুর্ঘটনা হতে পারে। শেষ পর্যন্ত সেটি বাস্তবে রূপ নিয়েছে। এটির দায় কেউ এড়াতে পারেন না বলে তিনি অভিযোগ তুলেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

দেড় কোটি টাকার বাজেটে দুর্গাপূজার প্রস্তুতি তুঙ্গে

রাজধানীর ঐতিহাসিক ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে শুরু হয়েছে সনাতন ধর্মাবল...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

চায়ের দোকানী আসমা হত্যা রহস্য উন্মোচন, গ্রেফতার ২

একটি নাকফুল এবং একই থান কাপড় থেকে তৈরি দুই প্যান্ট...

১০ হাজার টন চিনি ক্রয়ের অনুমোদন দিল সরকার

দেশের বাজার চাহিদা মেটাতে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ১০ হাজার মেট্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা