বিজ্ঞান

ফেসবুকের নীতিমালা বদলের ঘোষণা জাকারবার্গের

আন্তর্জাতিক ডেস্ক:

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের নীতিমালা পরিবর্তনের ঘোষণা দিয়েছেন এর প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ।

সম্প্রতি যুক্তরাষ্ট্রে জর্জ ফ্লয়েড হত্যার প্রতিবাদকারীদের নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত মন্তব্যের বিষয়ে ব্যবস্থা না নেয়ায় ব্যাপক নিন্দার মুখে পড়ে ফেসবুক। এরই প্রেক্ষিতে ফেসবুকের নীতিমালা পুনর্মূল্যায়নের ঘোষণা দিলেন জাকারবার্গ।

গত ২৫ মে মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরে শ্বেতাঙ্গ পুলিশের হাতে নিহত হন কৃষ্ণাঙ্গ নাগরিক জর্জ ফ্লয়েড। এর প্রতিবাদে দেশজুড়ে শুরু হয় সহিংস বিক্ষোভ। এ নিয়ে ক্ষুব্ধ প্রেসিডেন্ট ট্রাম্প বিক্ষোভকারীদের উদ্দেশে ফেসবুক ও টুইটারে পোস্ট দেন। সেখানে তিনি বিক্ষোভকারীদের গুলি করার হুমকি দেন।

ট্রাম্পের এই বিতর্কিত পোস্ট সারা দেশে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। পরে ট্রাম্পের ওই পোস্টটি ঢেকে দেয় টুইটার কর্তৃপক্ষ। কিন্তু ট্রাম্পের ওই পোস্টের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি ফেসবুক। এমনকি তখন জাকারবার্গ ট্রাম্পের পোস্ট ঢেকে দিতেও অস্বীকার করেন। এ ঘটনায় ব্যাপক নিন্দার মুখে পরেছিলেন ফেসবুক কর্তৃপক্ষ।

শুধু বাইরের লোকজন নয়, প্রধান নির্বাহী জাকারবার্গের এমন বক্তব্যে হতাশ হয়েছিলেন ওই প্রতিষ্ঠানের কর্মীরাও। ট্রাম্পের ওই বিতর্কিত মন্তব্যের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় জাকারবার্গের প্রতি ক্ষোভ জানিয়ে অনেক কর্মী তখন কর্মবিরতিও পালন করেছিলেন। এর জেরে ধরে কিছু কর্মী চাকরি ছাড়ারও সিদ্ধান্ত নেন।

এমন অবস্থায় ফেসবুকের প্রচলিত নীতিমালা বদলাতে উদ্যোগী হলেন জাকারবার্গ।

ফেসবুকের নীতিমালা পুনর্বিবেচনা করার আশ্বাস দিয়ে তিনি প্রতিষ্ঠানের সব কর্মীর কাছে চিঠি পাঠিয়েছেন বলে জানা যায়।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

মেসির বাবার মৃত্যুতে রোনালদোর সমবেদনা

বাবা হোর্হে মেসির মৃত্যুতে গভীর শোকে আছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। কঠিন...

অস্ট্রেলিয়ার বিপক্ষে ২১৯ লিডে বাংলাদেশের দাপট

অস্ট্রেলিয়ার মাটিতে দুর্দান্ত ব্যাটিংয়ে দাপট দেখাচ্ছে বাংলাদেশ। তৃতীয় দিনের প...

হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড ঘোষণার হুমকি ট্রাম্পের

ইরানকে যুদ্ধে পরাজিত করার পর আন্তর্জাতিক বাণিজ্য জলপথ হরমুজ প্রণালিকে মার্কিন...

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

আজ রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

আজ কেনাকাটা করতে বাইরে বের হওয়ার আগে দেখে নিন শনিবার (১৫ আগস্ট) রাজধানীর কোন...

ইরান-ওমানের কৌশলগত আলোচনা

হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল নিয়ে ইরান ও ওমানের মধ্যে কৌশলগত আলোচনা চলছে। দ...

১৫ আগস্ট ঘিরে সর্বোচ্চ সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী ১৫ আগস্টকে কেন্দ্র করে সর্বোচ্চ...

২৫ দিনের গ্যাস সংকটে মিলছে স্বস্তি

টানা ২৫ দিনের তীব্র গ্যাস সংকটের পর দেশে সরবরাহ পরিস্থিতিতে কিছুটা উন্নতি দেখ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা