বিজ্ঞান

শুক্রবার চন্দ্রগ্রহণ, দেখা যাবে বাংলাদেশ থেকে

বিজ্ঞান ডেস্ক:

চলতি বছরের দ্বিতীয় চন্দ্রগ্রহণ শুক্রবার (৫ জুন) হতে যাচ্ছে। রাত ১১টা ১৫ মিনিটে শুরু হবে চন্দ্রগ্রহণ। যা দেখা যাবে ইউরোপ, এশিয়া, অস্ট্রেলিয়া, আফ্রিকা ও অ্যান্টার্কটিকা থেকে।

বাংলাদেশ থেকেও খালি চোখে দেখা যাবে এই চন্দ্রগ্রহণ। তবে বাংলাদেশ থেকে দেখা যাবে রাত ১২টা ৫৪ মিনিটের পর। গ্রহণ থাকবে ৩ ঘণ্টা ১৮ মিনিট অর্থাৎ রাত ২টা ৩৪ মিনিট পর্যন্ত।

বিজ্ঞানীরা এই চন্দ্রগ্রহণকে বলছেন উপচ্ছায়া গ্রহণ। এক্ষেত্রে চাঁদ পুরোটাই দেখা যাবে, তার আকারের কোনো পরিবর্তন হবে না। গ্রহণের কারণে শুধুমাত্র চাঁদ কিছুটা ফ্যাকাসে দেখাবে। তবে আলো থাকবে প্রায় পূর্ণিমার চাঁদের মতো।

পৃথিবী যখন পরিভ্রমণরত অবস্থায় কিছু সময়ের জন্য চাঁদ ও সূর্যের মাঝখানে এসে পড়ে; তখন পৃথিবী, চাঁদ ও সূর্য একই সরলরেখায় অবস্থান করে। পৃথিবীর কোনো দর্শকের কাছে চাঁদ আংশিক বা সম্পূর্ণ রূপে কিছু সময়ের জন্য অদৃশ্য হয়ে যায়। এই ঘটনাকে চন্দ্রগ্রহণ বলা হয়।

এবছর প্রথম চন্দ্রগ্রহণটি হয়েছিল ১০ জানুয়ারি।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড়

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা