বিজ্ঞান

পৃথিবীর দিকে ধেয়ে আসছে ৫ গ্রহাণু, নাসার সতর্কতা

সান নিউজ ডেস্ক :

ছোট থেকে মাঝারি আকারের অন্তত পাঁচটি গ্রহাণু পৃথিবীর কক্ষপথে ঢুকবে বলে সতর্ক করেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। এই গ্রহাণুগুলো আকারে একটি বোয়িং-৭৪৭ বিমানের সমান।এর আগে সোমবার ছোট আকারের একটি গ্রহাণু পৃথিবীর কাছ দিয়ে বেরিয়ে গেছে বলে জানিয়েছে নাসা। যার ব্যাস ছিল ২৬ মিটার। বিজ্ঞানীরা এই গ্রহাণুর নাম দিয়েছেন ‘২০২০ আরআর-২’। গ্রহাণুটি সোমবার পৃথিবী থেকে ৬২ লাখ কিলোমিটার দূর দিয়ে বেরিয়ে যায়।

অবশ্য গত ২৪ সেপ্টেম্বর একটি স্কুলভ্যানের আকারের গ্রহাণু পৃথিবীর একেবারে কাছ ঘেঁষে গিয়েছিল বলে জানিয়েছে নাসা। গ্রহাণুটি ভূপৃষ্ঠ থেকে মাত্র ১৩ হাজার মাইল দূর দিয়ে চলে যায়। তবে আজ বা বৃহস্পতিবারের মধ্যে পৃথিবীর কক্ষপথে ঢুকে যাওয়া গ্রহাণুগুলো ওই ছোট গ্রহাণুর মতো এতো কাছে দিয়ে যাবে না বলে আশ্বস্ত করেছেন নাসার বিজ্ঞানীরা।

নাসা জানিয়েছে, বুধবার গ্রহাণু ২০২০ আরকে-২ ভূপৃষ্ঠ থেকে ২৩ লাখ ৮০ হাজার মাইল দূর দিয়ে চলে যাবে। তাই এই গ্রহাণুটি আমাদের খুব একটা উদ্বেগের কারণ হয়ে দাঁড়াবে না। এরপরও গ্রহাণুটির ওপর কড়া নজরদারি চলছে নাসার বিজ্ঞানীদের। কারণ কক্ষপথ বদলিয়ে পৃথিবীর আরও বেশি কাছে চলে আসার সম্ভাবনাও থাকতে পারে গ্রহাণুটির।

এটি প্রস্থে ১১৮ থেকে ২৬৫ ফুটের মধ্যে। একটা বোয়িং-৭৪৭ বিমানের আকারের কাছাকাছি। এর গতিবেগ এখন সেকেন্ডে ৬.৬৮ কিলোমিটার। তথ্যসূত্র: এনডিটিভি

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা