বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠান
বিজ্ঞান

‘উন্নত দেশে পৌঁছানো তরুণদের ওপর নির্ভরশীল’

নিজস্ব প্রতিবেদক:

বরিশাল: জাতির পিতার যে স্বপ্ন ছিলো, সোনার বাংলা গড়ার, সে স্বপ্ন বাস্তবায়নে তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাত-দিন কাজ করে যাচ্ছেন। উন্নত দেশে পৌঁছাতে তরুণদের ওপর সরকার নির্ভরশীল বলে মন্তব্য করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম।

শনিবার (১৯ সেপ্টেম্বর) বরিশাল সদর উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে উপজেলা পর্যায়ে বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে পানিসম্পদ প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ আজ উন্নত দেশের পথে এগিয়ে যাচ্ছে। সেই লক্ষ্যে পৌঁছাতে হলে তথ্যপ্রযুক্তি ও বিজ্ঞানে আমাদের আরো সাবলম্বী হতে হবে। আমাদের সাধারণ মানুষের আরো জ্ঞান অর্জন করতে হবে। যেন উন্নত দেশগুলোর সাথে তাল মিলিয়ে চলতে পারি। তাহলেই ২০৪১ সালের মধ্যে উন্নয়শীল দেশের যে লক্ষ্য স্থির করা হয়েছে, সেখানে পৌঁছাতে হবে।

বরিশালের জেলা প্রশাসক এস এম অজিয়র রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনিবুর রহমান, বরিশাল বিশ্ববিদ্যালয়ের সিএসই বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপত রাহাত হোসেন ফয়সাল, বরিশাল সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মো. মাহবুবুর রহমান মধু।

দুপুরে প্রতিমন্ত্রী নগরীর বগুড়া রোডের মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্সে গিয়ে বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন।

সান নিউজ/ এআর | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

দেড় কোটি টাকার বাজেটে দুর্গাপূজার প্রস্তুতি তুঙ্গে

রাজধানীর ঐতিহাসিক ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে শুরু হয়েছে সনাতন ধর্মাবল...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

চায়ের দোকানী আসমা হত্যা রহস্য উন্মোচন, গ্রেফতার ২

একটি নাকফুল এবং একই থান কাপড় থেকে তৈরি দুই প্যান্ট...

১০ হাজার টন চিনি ক্রয়ের অনুমোদন দিল সরকার

দেশের বাজার চাহিদা মেটাতে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ১০ হাজার মেট্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা