তিনটি হ্রদের অস্তিত্ব মঙ্গল গ্রহে : নাসা
বিজ্ঞান

 তিনটি হ্রদের অস্তিত্ব মঙ্গল গ্রহে : নাসা

আন্তর্জাতিক ডেস্ক :

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার বিজ্ঞানীরা মঙ্গলে পানির উৎস আবিষ্কার করেছেন। বিজ্ঞানীরা মঙ্গল গ্রহের মাটির নিচে তিনটি হ্রদের অস্তিত্ব পেয়েছেন বলে দাবি করেছেন।

দু’বছর আগেও অবশ্য মঙ্গল গ্রহের দক্ষিণ মেরুতে এক বিরাট নোনা হ্রদের হদিশ পাওয়া গিয়েছিল। ওই হ্রদটি বরফের নিচে চাপা পড়ে আছে। অর্থাৎ ভবিষ্যতে মঙ্গলে বসবাস করতে হলে এই হ্রদের পানি কাজে লাগানো যেতে পারে বলে মনে করছেন বিজ্ঞানীরা।

২০১৮ সালে ইউরোপীয় স্পেস এজেন্সির স্পেসক্র্যাফট মার্স এক্সপ্রেস এমন একটি জায়গা আবিষ্কার করে যেখানে বরফের নিচে লবণাক্ত পানির হ্রদ রয়েছে বলে দাবি করা হয়।

২০১২ থেকে ২০১৫ পর্যন্ত এই হ্রদের ব্যাপারে নিশ্চিত হতে স্যাটেলাইট প্রায় ২৯ বার ওই এলাকা দিয়ে ঘুরেছে এবং ছবি তুলেছে। সে সময় জানা যায় যে, ওই এলাকায় এমন আরও হ্রদ রয়েছে।

সায়েন্স ম্যাগাজিন ন্যাচার অ্যাস্ট্রোনমিতে প্রকাশিত হয়েছে, মঙ্গল গ্রহে পানি তরল অবস্থায় পাওয়া যাওয়ার পূর্ণ সম্ভাবনা রয়েছে। ২০১৮ সালে যে হ্রদটি মঙ্গল গ্রহের দক্ষিণে আবিষ্কার করা হয়, সেটি বরফ দিয়ে আচ্ছাদিত। এটি প্রায় ২০ কিলোমিটার প্রশস্ত। এখন পর্যন্ত মঙ্গল গ্রহে পাওয়া সবচেয়ে বৃহত্তম হ্রদ এটি।

রোম বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্বিজ্ঞানী আলাইনা পেটিনেল্লি জানিয়েছেন, তারা দু’বছর আগে আবিষ্কৃত হ্রদের চারপাশে আরও তিনটি হ্রদ সন্ধান পেয়েছেন। তিনি জানিয়েছেন, মঙ্গলগ্রহে তরল পাওয়ার সম্ভাবনা রয়েছে।

আগে মঙ্গলগ্রহকে একটি পানিবিহীন গ্রহ ভাবা হয়েছিল। কিন্তু বর্তমানে সেই ভুল ধীরে ধীরে ভাঙছে। অবশ্য বিজ্ঞানীরা বহুদিন আগে থেকেই জানিয়েছিলেন, মঙ্গলগ্রহে একসময় প্রচুর পরিমাণে পানি প্রবাহিত হত। তিন বিলিয়ন বছর আগে জলবায়ুতে বড় ধরনের পরিবর্তনের কারণে মঙ্গল গ্রহের সমস্ত রূপ পরিবর্তিত হয়েছে বলে দাবি বিজ্ঞানীদের।

এর আগে ২০১২ সালে নাসা কিউরিওসিটি শিলায় তিন বিলিয়ন বছরের পুরনো কার্বনিক অণু খুঁজে পাওয়া যায় যা দেখে বিজ্ঞানীরা এই সিদ্ধান্ত উপনীত হন যে, এই গ্রহে অবশ্যই এক সময় জীবনের অস্তিত্ব ছিল।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

দেড় কোটি টাকার বাজেটে দুর্গাপূজার প্রস্তুতি তুঙ্গে

রাজধানীর ঐতিহাসিক ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে শুরু হয়েছে সনাতন ধর্মাবল...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

চায়ের দোকানী আসমা হত্যা রহস্য উন্মোচন, গ্রেফতার ২

একটি নাকফুল এবং একই থান কাপড় থেকে তৈরি দুই প্যান্ট...

১০ হাজার টন চিনি ক্রয়ের অনুমোদন দিল সরকার

দেশের বাজার চাহিদা মেটাতে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ১০ হাজার মেট্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা