সংগৃহীত ছবি
প্রবাস

নিউইয়র্কে বাংলাদেশি যুবকের মৃত্যু

প্রবাস ডেস্ক: নিউইয়র্কে রায়ান জামান (২৯) নামে বাংলাদেশি এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

আরও পড়ুন: মালয়েশিয়ায় বাংলাদেশিসহ নিহত ৩

বৃহস্পতিবার (১৪ মার্চ) কুইন্সে বাড়ির পেছনে বিকেলে নিজের তৈরি ব্যামাগার থেকে লাশ উদ্ধার করা হয়।

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষিবিষয়ক সম্পাদক আশরাফুজ্জামান ও মহিলা নেত্রী মুর্শেদা জামানের একমাত্র ছেলে রায়ান জামান।

রায়ানের মৃতদেহ ময়না তদন্তের জন্য মর্গে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তার বাবা আ.লীগ নেতা আশরাফুজ্জামান।

আরও পড়ুন: মিশিগানে সড়কে বাংলাদেশির মৃত্যু

জানা গেছে, গত বৃহস্পতিবার (১৪ মার্চ ) সারাদিন কোনো খোঁজ না পেয়ে রায়ানের মা-বাবা তার সহকর্মীকে ফোন করে জানতে পারেন সে কাজে যায়নি। এরপর বিভিন্ন স্থানে খোঁজ শুরু করেন। কোথাও তার কোন সন্ধান না পেয়ে মা-বাবার মনে সন্দেহ দেখা দেয়। পরে বিকেলে নিউ ইয়র্কের রিগো পার্ক এলাকার বাড়ির পেছনে রায়ানের তৈরি ব্যামাগারে গিয়ে তাকে মৃত অবস্থায় দেখতে পায়।

ঘটনা স্থানীয় পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

মৌলভীবাজারের আনিসা ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক

যুক্তরাজ্যের ব্যবসা ও টিভি জগতের সফলতার পথচলা পেরি...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

রৌমারীতে ট্রাকচাপায় এক পরিবারের তিনজনসহ নিহত ৫

কুড়িগ্রামের রৌমারীতে ট্রাকচাপায় ইজিবাইকের একই পরিব...

ইনানী রিসোর্টে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১০

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড...

ঢাবি শিক্ষার্থী তেহামীর মৃত্যুতে উপাচার্যের গভীর শোক প্রকাশ

কক্সবাজারের ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা