সংগৃহীত ছবি
প্রবাস

মালয়েশিয়ায় ৭ বাংলাদেশি আটক

আন্তর্জাতিক ডেস্ক : অভিবাসন সংশ্লিষ্ট বিভিন্ন অপরাধের অভিযোগে মালয়েশিয়ায় ৭ বাংলাদেশিকে আটক করেছে দেশটির পুলিশ।

আরও পড়ুন : সীমান্তরক্ষীরা সতর্ক রয়েছে

শনিবার (২৭ জানুয়ারি) মালয়েশিয়ার ইংরেজি দৈনিক নিউ স্ট্রেইট টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার রাজধানী কুয়ালালামপুরের পাসার হারিয়ান সেলায়াং এলাকায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে অভিবাসন বিভাগ। এই অভিযানে বাংলাদেশি সাত শ্রমিকসহ নথিবিহীন ১০৮ বিদেশিকে আটক করা হয়েছে।

আরও পড়ুন : মিয়ানমারে জান্তার হামলা, নিহত ১৬

কুয়ালালামপুর পুলিশের প্রধান আল্লাউদিন আব্দুল মজিদ জানিয়েছেন, অভিযানের লক্ষ্য ছিল শহরের আশপাশে অপরাধমূলক কর্মকাণ্ড— বিশেষ করে যারা নথিবিহীন অভিবাসীদের সাথে জড়িত।

আটকৃতদের মধ্যে ইন্দোনেশিয়ার সর্বোচ্চ ৫২ নাগরিক রয়েছেন। এ ছাড়া বাকিদের মধ্যে মিয়ানমারের ৩৫, ভারতের ১২, বাংলাদেশের ৭ এবং পাকিস্তান ও নেপালের একজন করে নাগরিক রয়েছেন।

আরও পড়ুন : ব্রিটিশ ট্যাংকার জাহাজে হুথিদের হামলা

প্রসঙ্গত, গত বুধবার অভিবাসন সংশ্লিষ্ট বিভিন্ন ধরনের অপরাধে জড়িত থাকার অভিযোগে পৃথক অভিযান চালিয়ে ৮৫ বাংলাদেশি অভিবাসী শ্রমিককে আটক করে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ। পৃথক স্থানে অভিযান চালিয়ে ওই বাংলাদেশিদের আটক করা হয়।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন, মিলবে ১২ এমএমসিএফ গ্যাস

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন কর...

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

স্বপ্নের নায়ক সালমান শাহর জন্মদিন আজ

আজ ১৯ সেপ্টেম্বর। ঢাকাই চলচ্চিত্রের ক্ষণজন্মা নায়ক সালমান শাহর ৫৫তম জন্মদিন।...

জাতিসংঘে প্রথম ভাষণে প্রধানমন্ত্রীর বক্তব্যে থাকবে যেসব বিষয়

প্রায় চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের নেতৃত...

ভাঙন ঠেকাতে ৩৮৫ কোটি টাকার বেড়িবাঁধ, হবে সড়কও

মেঘনার ভাঙনে বারবার ক্ষতিগ্রস্ত কিশোরগঞ্জের ভৈরব শহর ও আশপাশের জনপদ রক্ষায় বড়...

পাভেলের ৫ মিনিটের ভিডিও ভাইরাল

ব্যাচেলর পয়েন্ট’খ্যাত অভিনেতা সাইদুর রহমান পাভেলকে ঘিরে সামাজিক যোগাযোগ...

রাত জাগা ও অনিয়মিত ঘুমে কি কমে সন্তান ধারণের ক্ষমতা?

ব্যস্ত জীবনে কাজের চাপ কিংবা নানা কারণে অনেকেই ঘুমের সময় কমিয়ে দেন। অথচ শরীরে...

১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রীর বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার

আগামী ১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ বাসভবনে সৌরবিদ্যুৎ ব্যবহার...

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

ভাঙন ঠেকাতে ৩৮৫ কোটি টাকার বেড়িবাঁধ, হবে সড়কও

মেঘনার ভাঙনে বারবার ক্ষতিগ্রস্ত কিশোরগঞ্জের ভৈরব শহর ও আশপাশের জনপদ রক্ষায় বড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা