ছবি: সংগৃহীত
প্রবাস

মালয়েশিয়ায় ২৫২ বাংলাদেশি আটক

নিজস্ব প্রতিনিধি: মালয়েশিয়ায় ২৫২ বাংলাদেশিসহ ৫৬৭ জন অভিবাসীকে আটক করেছে ইমিগ্রেশন বিভাগ।

আরও পড়ুন: মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩৬

শনিবার (৩০ ডিসেম্বর) স্থানীয় সময় ভোরে কুয়ালালামপুরের জালান বাংসারের আবদুল্লাহ হুকুমের একটি অ্যাপার্টমেন্টে অভিযান চালিয়ে বৈধ নথি না থাকাসহ বিভিন্ন অপরাধে তাদের আটক করা হয়। কুয়ালালামপুরে ইমিগ্রেশন বিভাগ এ তথ্য জানায়।

কুয়ালালামপুর ইমিগ্রেশনের পরিচালক স্যামসুল বদরিন মহসিন জানান, বিদেশিদের আগমনের বিষয়ে স্থানীয় বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে এক সপ্তাহ ধরে নজরদারির পর শুক্রবার (২৯ ডিসেম্বর) রাত ১১ টা ১৫ মিনিটের দিকে শুরু হয়ে প্রায় ৩ ঘণ্টা ধরে এ অভিযান চলে।

আরও পড়ুন: ঢাকার বায়ু আজ খুবই অস্বাস্থ্যকর

এ সময় মোট ১ হাজার বিদেশিকে চেক করে ৫৬৭ জন অভিবাসীকে আটক করা হয়ে। আটকদের মধ্যে বাংলাদেশের ২৫২ জন, নেপালের ১৬৩ জন, মিয়ানমারের ৭৫ জন, ইন্দোনেশিয়ার ৭২ জন, ফিলিপাইনের ৪ জন ও ভারতের ১ জন নাগরিক রয়েছে।

অভিযানে শেষে তিনি সাংবাদিকদের জানান, এক থেকে ৫৫ বছর বয়সী আটক অবৈধ অভিবাসীদের বুকিত জলিল ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে নেওয়া হয়েছে এবং অভিবাসন আইন ১৯৫৯/৬৩ এর ধারা ৬ (১) (সি) অনুসারে তদন্ত করা হচ্ছে।

আরও পড়ুন: আজ থেকে কুয়াশা বাড়তে থাকবে

প্রাথমিক তদন্তে দেখা গেছে, অবৈধ অভিবাসীরা প্রতি ফ্ল্যাটে ৮-১০ জন বাস করছিলেন। এমনকি তারা অ্যাপার্টমেন্টের আশেপাশে শপিং সেন্টারসহ বিভিন্ন দোকান ও নির্মাণ সাইটে কাজ করতেন।

শ্যামসুল বদরিন আরও জানান, ১৪ তলা অ্যাপার্টমেন্টটি পরিদর্শন করার জন্য ইমিগ্রেশনের ৮৫ জন কর্মকর্তা ওসদস্যদের সমন্বয়ে পরিচালিত অভিযানটি চ্যালেঞ্জের মুখে পড়েছিল।

আরও পড়ুন: গোপালগঞ্জ-মাদারীপুরে জনসভায় প্রধানমন্ত্রী

এ সময় বেশ কিছু অভিবাসী ভবন থেকে লাফ দিয়ে পালানোর চেষ্টা ও দরজা খুলতে অস্বীকার করেছিল। পরে ইমিগ্রেশন সদস্যদের জোর করে দরজা ভেঙে ভেতরে ঢুকতে হয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে: - স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৪ ভাদ্র (২৯ আগস্ট): প্রস্তাবিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা