কাতারে বিপাকে বাংলাদেশি রেস্টুরেন্ট ব্যবসায়ীরা
প্রবাস

কাতারে বিপাকে বাংলাদেশি রেস্টুরেন্ট ব্যবসায়ীরা

ইন্টারন্যাশনাল ডেস্ক:

কাতারে রেস্টুরেন্টে ব্যবসায় বাংলাদেশীদের দারুণ সুনাম রয়েছে, এমনকি ভারতীয়দের চেয়ে এগিয়ে বাংলাদেশিরা। তবে মহামারি করোনাভাইরাসের কারণে বাংলাদেশি রেস্টুরেন্ট ব্যবসায়ীরা বিপাকে পড়েছেন।

কাতারে করোনার কারণে দীর্ঘ চার মাস বন্ধ থাকায় রেস্টুরেন্টে ব্যবসায় ধস নেমেছে। রেস্টুরেন্টে খোলা থাকলেও বিধিনিষেধ থাকায় শুধুমাত্র পার্সেল বিক্রি করে দোকান ভাড়া তো দূরের কথা, দোকানের কর্মচারীদের বেতন দিতে হিমশিম খাচ্ছেন এইসব ব্যবসায়ীরা। এমন অবস্থায় কাতার সরকার ও বাংলাদেশ সরকারের কাছে তারা সহযোগিতা চেয়েছেন।

এদিকে রেস্টুরেন্টেগুলোতে কর্মরত বাংলাদেশি শ্রমিকরা বেতন না পেয়ে কষ্টে আছেন। তারাও কাতার ও বাংলাদেশ সরকারের সহযোগিতা কামনা করেছেন।

কাতারে এ পর্যন্ত ১২ হাজার বাংলাদেশিসহ প্রায় ১ লাখ মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। ২০ জন বাংলাদেশিসহ মারা গেছেন ১২৩ জন। আর আক্রান্তের মধ্যে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ৯০ হাজারের বেশি মানুষ।

মহাসারি করোনাভাইরাস প্রবাসী বাংলাদেশিদের নানা ধরনের সংকটে ফেলেছে। একদিকে প্রাণঘাতী এ ভাইরাসের ভয়ে পরিবার নিয়ে থাকতে হচ্ছে শঙ্কায়, অন্যদিকে আয়-রোজগার বন্ধের পথে। দিন বা সপ্তাহভিত্তিক চাকরি করা প্রবাসীরা পড়েছে সংকটে। আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন প্রবাসী ব্যবসায়ীরাও।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

তুরস্ককে ৩-০ গোলে হারালো বেলজিয়াম

ক্যারিয়ারের গোধূলিলগ্নে পৌঁছেও বয়স যে শুধুই একটি সংখ্যা, তা আবারও প্রমাণ করল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

২০০ টাকা কেজি শিম

রাজধানীর খুচরা বাজারগুলোতে আজ শনিবার ৩ অক্টোবর মাছ, মাংস ও ডিমের দামে বড় কোনো...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে আমেরিকা!

দিল্লিতে আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ব রাজনীতির চ...

এশিয়ান গেমসে পদক তালিকার শীর্ষে চীন-জাপান

পর্দা নেমেছে ২০তম এশিয়ান গেমসের। চূড়ান্ত হওয়া পদক তালিকার শীর্ষে যথারীতি আধি...

ঝিমলি হয়ে আবারও পর্দায় কৌশানী

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় বড় পর্দায় ফিরছেন তার আলোচিত &l...

তেহরানের দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা