মো. শেখ ফরিদ আরজু
প্রবাস

সৌদিতে বাংলাদেশির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: সৌদি আরবে ক্রেন দুর্ঘটনায় মো. শেখ ফরিদ আরজু (২৫) নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। তার বাড়ি নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরহাজারী ইউনিয়নে।

শনিবার (২৫ সেপ্টেম্বর) সৌদি সময় দুপুর পৌনে ১২টায় রিয়াদের আল দোয়াদমি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. শেখ ফরিদ আরজু চরহাজারী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের রহিম কোম্পানী বাড়ির মো. আবদুল হালিমের ছেলে। সে ২০২০ সালে সৌদি যান।

রোববার (২৬ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন চরহাজারী ইউপির ৭নং ওয়ার্ডের সদস্য ও প্যানেল চেয়ারম্যান আবুল খায়ের সবুজ।

তিনি বলেন, শেখ ফরিদ আরজু বাবা-মায়ের বড় সন্তান। সে এক বছর আগে সৌদি আরব পাড়ি জমায়। এলাকায় সে ভালো ছেলে হিসেবে পরিচিত ছিল।

আরজুর সহকর্মী আবু বক্কর সিদ্দিক সৌদি থেকে মোবাইলে জানান, আরজু ইলেকট্রিকের কাজ করতো। প্রতিদিনের মতো কাজ করার সময় হঠাৎ ক্রেনের ত্রুটির কারণে ৪২ ফুট ওপর থেকে পড়ে যায়। পরে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নতুন ভবন হলেও যে কারণে দুর্ভোগে বিদ্যালয়ের শিক্ষার্থীরা

মুন্সীগঞ্জ পৌরসভার বৈখর অনির্বাণ সরকারি প্রাথমিক ব...

মেঘের ডানায়, সবুজের সীমানায়

চট্টগ্রামের সীতাকুণ্ডে একদিকে সুউচ্চ পাহাড়, অন্যদ...

তুরস্কে সাত ম্যাচ খেলেই রেকর্ড গড়লেন সালাহ

তুরস্কের শীর্ষ লিগে একটি নতুন রেকর্ড গড়লেন মোহাম্ম...

পূজার ছুটিতেও ব্যাংক খোলা থাকবে যে যে স্থানে

আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে টানা পাঁচ দিনের সরকারি...

দুই দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হয়রানি বন্ধ, কমিশন পু...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

রোমাঞ্চকর শেষ বিকেলে জয় পেতে লড়ছে বাংলাদেশ

আবুধাবি টেস্টের শেষ সেশনের খেলা জমে উঠেছে। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে আফগা...

সম্পর্ক ভাঙনের গুঞ্জনে মুখ খুললেন কৌশানী

টলিপাড়ার অন্যতম চর্চিত জুটি কৌশানী মুখার্জি ও বনি সেনগুপ্ত। দীর্ঘ এক দশকেরও ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা