প্রবাস

কাবুল থেকে কাতারে ১২ বাংলাদেশি

নিজস্ব প্রতিবেদক: আফগানিস্তানের কাবুল থেকে উদ্ধার করে কাতারে মার্কিন সামরিক ঘাঁটিতে নিয়ে যাওয়া হয়েছে ১২ বাংলাদেশিসহ এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের ১৬০ শিক্ষার্থী। সেখানে গতকাল রোববার (২৯ আগস্ট) ছয় বাংলাদেশির করোনাভাইরাসের পিসিআর পরীক্ষা করা হয়েছে।

সোমবার (৩০ আগস্ট) করোনাভাইরাস নেগেটিভ এলে বাণিজ্যিক ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা দেবেন তাঁরা।

বিষয়টি নিশ্চিত করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) মাশফি বিনতে শামস। আজকের পত্রিকাকে তিনি বলেন, গতকাল তাঁদের পিসিআর টেস্ট করানো হয়েছে। যদি নেগেটিভ আসে, তাহলে আজ একটি কমর্শিয়াল ফ্লাইট ধরে ওনারা চলে আসবেন। আগামীকাল ভোরে পৌঁছাবেন। আরও ৬ বাংলাদেশিসহ ১৬০ শিক্ষার্থীকেও একই প্রক্রিয়ায় পিসিআর টেস্ট করে পাঠানো হবে।

করোনার পরীক্ষার বাইরে অন্য কোনো প্রক্রিয়া রয়েছে কি-না জানতে চাইলে তিনি বলেন, যে দেশে রয়েছেন, সেই দেশের নিয়ম অনুসরণ করে ওনাদের আসতে হবে।

আফগানিস্তানে থাকা তিন বাংলাদেশি ব্র্যাক কর্মীর নিয়ে জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) বলেন, আমরা এখনো চেষ্টা চালাচ্ছি। যত শিগগিরই সম্ভব আমরা ওনাদের নিয়ে আসব।

এর আগে কাবুল বিমানবন্দর থেকে জাতিসংঘ শরণার্থী সংস্থা ইউএনএইচসিআরের সহযোগিতায় গত শুক্রবার ১৬০ শিক্ষার্থীর সঙ্গে ছয় বাংলাদেশি আফগানিস্তান ছাড়েন। আর গত শনিবার দুপুরে আরও ৬ বাংলাদেশি আফগানিস্তান থেকে বের হন। সেখান থেকে উদ্ধার করে তাঁদের কাতারে মার্কিন সামরিক ঘাঁটিতে নিয়ে যাওয়া হয়।


সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ‘সি ফাউন্ডেশন’

জিডো অ্যাসোসিয়েটসের (GEDO Associates) নতুন অলাভজনক অঙ্গ প্রতিষ্ঠান ‘সি...

ডেটা প্যাকেজের দাম কমানোর আহ্বান মন্ত্রীর

নেটওয়ার্কের মান, কল ড্রপ এবং মোবাইল ডেটা প্যাকেজের দাম পুনর্মূল্যায়ন করে কমা...

প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্...

আইন সংস্কারে জুলাই সনদই হবে পথনির্দেশক: আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, আইন সংস্কার কমিশনের স...

হাসিনা প্রত্যর্পণ ইস্যু খতিয়ে দেখছে ভারত সরকার

ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ...

প্রথম টেস্টের আগে সুখবর পেল বাংলাদেশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু...

দাবানলে পুড়ছে ইউরোপ, গ্রিসে উদ্ধার অভিযান

প্রচণ্ড তাপপ্রবাহ, খরা ও দমকা হাওয়ার কারণে ইউরোপের...

৫ আগস্ট কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের

জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আগামী ৫ আগস্ট রাজ...

আফগান সিরিজে কড়া নিরাপত্তায় আয়ারল্যান্ড

আফগানিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ আয়োজনকে কেন্দ্র করে সমালোচনার...

মিরপুর-১০ ও ফার্মগেটে বোমা আতঙ্ক, যা জানালো ডিএমপি

রাজধানীর মিরপুর-১০ মেট্রোরেল স্টেশন এবং ফার্মগেট এলাকায় শনিবার (১ আগস্ট) পৃথক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা