প্রবাস

কাতারে সিলেট বিভাগ জাতীয়তাবাদী পরিবারের ঈদ পুনর্মিলনী

কাতার প্রতিনিধি : ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান উদযাপন করেছে কাতার প্রবাসী সিলেট বিভাগ জাতীয়তাবাদী পরিবারের সদস্যরা।

অনুষ্ঠানটি সিলেট বিভাগ জাতীয়তাবাদী পরিবার কাতার-এর উদ্যোগে ও সিলেট বিভাগের কৃতিসন্তান কাতার বিএনপি'র সাধারণ সম্পাদক শরিফুল হক সাজু'র নেতৃত্বে রাজধানী দোহা থেকে ১৫০ কিলোমিটার দূরে আরব উপসাগরের উমবাব সৈকতে আয়োজন করা হয়। পাঁচ শতাধিক নেতাকর্মীর উপস্থিতিতে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়েছে।

কাতার প্রতিনিধি জানান, আয়োজক কমিটির প্রধান ও কাতার বিএনপির সহ-সভাপতি হাবিবুর রাহমানের সভাপতিত্বে দিনশেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও কাতার বিএনপির জ্যেষ্ঠ সহ-সভাপতি অধ্যাপক এ কে এম আমিনুল হক।

এছাড়া আরও বক্তব্য রাখেন বিশেষ অতিথি ও কাতার বিএনপি'র অন্যতম সহ-সভাপতি জনাব ঈসমাইল মনসুর, সহ-সভাপতি ইউসুফ শিকদার ও সহ-সভাপতি জনাব আব্বাস উদ্দিন।

এসময় কাতার বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন সিলেট বিভাগ জাতীয়তাবাদী পরিবারের নেতৃবৃন্দসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

ঈদ পুনর্মিলনীর এ মিলনমেলায় অংশগ্রহণের জন্য অতিথিবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জানান শরিফুল হক সাজু।

দীর্ঘদিন পর কাতার বিএনপি'র কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ জাতীয়তাবাদী পরিবারের সদস্যদের একীভূত করে এ ধরণের একটি সফল মিলনমেলার আয়োজন করায় প্রধান অতিথি শরিফুল হক সাজুসহ আয়োজক কমিটির সবাইকে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন কাতার বিএনপি'র সহ-সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, আব্দুর রহিম, সাইন উদ্দিন রুহেল, ইয়াকুব খান, সহ-অর্থ সম্পাদক শাহাদত হোসেন হৃদয়, সহ-দপ্তর সম্পাদক মাঈন উদ্দিন, ক্রীড়া সম্পাদক রিয়াজ উদ্দিন, তথ্য গবেষণা ও সম্পাদক বাবু ফনি ভূষণ দাস, সহ-তথ্য গবেষণা সম্পাদক মাইনুল ইসলাম শুভ, সমাজকল্যাণ সম্পাদক আনোয়ার হুসেন সাজু, যুবদল সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সুমন, রাজনগর জাতীয়তাবাদী ফোরাম-কাতার-এর সভাপতি কাতার যুবদল নেতা মোঃ সেলিম খান, স্বেচ্ছাসেবক দল সাধারণ সম্পাদক আহমদ নবী নোমান, শ্রমিক দল সাধারণ সম্পাদক আবু তৈয়ব নয়ন, নোয়াখালী ফোরামের সাংগঠনিক সম্পাদক ইকবাল আহমদ মামুন, কাতার যুবদল নেতা লিমন ভূইয়া, সেচ্ছাসেবক দল নেতা রফিক খান, রাজনগর জাতীয়তাবাদী ফোরাম-কাতার এর সাধারণ সম্পাদক ও সেচ্ছাসেবক দল নেতা আতিক আসলাম, আব্দুর রব, সেচ্ছাসেবক দল নেতা আব্দুর রশীদ, ফলিক মিয়া, এনামূল হক, কাতার যুবদল নেতা জাকারিয়া চৌধুরী, যুবদল নেতা জাকির হোসেন খান, যুবদল নেতা জুবের আহমদ আসিফ, বড়লেখা জুড়ী ফোরামের সিনিয়র সহ-সভাপতি আব্দুল জব্বার, যুগ্ন-সম্পাদক ও শ্রমিক দল নেতা সলিম আহমদ, জুড়ি জাতীয়তাবাদী ঐক্য ফোরামের সভাপতি আলাউদ্দিন আজাদ, কাতার যুবদল নেতা কামরুজ্জামান ইমরুল, এম আই লিমন আহমেদ, জুবেল আহমদ, মাহফুজ হেলাল, সাইদুর রহমান, সুজানুর রহমান, বাবুল হোসেন ইমন, জাকির আহমদ, ইকবাল আহমদ, স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রব, স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রশীদ, জালাল উদ্দিন, লোকমান আহমদ, আব্দুস সালাম, ইরান বেপারি ও মোঃ আব্বাস প্রমুখ।

অনুষ্ঠানের সবচেয়ে আকর্ষণীয় ইভেন্ট ছিল সমুদ্রে সাঁতার ও ফুটবল ম্যাচ। কাতার জাীয়তাবাদী যুবদল ও স্বেচ্ছাসেবক দলের মাঝে অনুষ্ঠিত হয় প্রীতি ফুটবল ম্যাচ। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ ম্যাচে ট্রাইবেকারের মাধ্যমে জয়লাভ করে কাতার জাীয়তাবাদী যুবদল।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন 

মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মাহাবুব আলম বাবুর বিরুদ্ধে দায়ের করা...

নিরাপদ অভিবাসনে প্রতারণার ঝুঁকি কমে: জেলা প্রশাসক নুরমহল আশরাফী

নিরাপদ, নিয়মিত ও বিধিসম্মত অভিবাসনের মাধ্যমে বিদেশগামী কর্মীদের প্রতারণার ঝুঁ...

আওয়ামী লীগের ভবিষ্যৎ আদালতের সিদ্ধান্তে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জুলাই-আগস্টের আন্দোলন ঘিরে সংঘটিত...

কুষ্টিয়ায় ক্যান্সার সচেতনতামূলক সেমিনার

কুষ্টিয়ার মিরপুরে ক্যান্সার সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে প্রা...

লাখ টাকার ফল-নাস্তা নিয়ে সাবেক ইউএনওকে ঘিরে প্রশ্ন

কুষ্টিয়ার মিরপুর উপজেলার সাবেক নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল ইসলামের বিরু...

নোয়াখালীতে জিও ব্যাগ প্রকল্পে অনিয়মের অভিযোগ, এলাকাবাসীর মানববন্ধন

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের সেলিম বাজার ও কালাদুর এলাকায়...

শহীদ আহসান জুলাই যোদ্ধা নন: বিএনপি নেতা

কক্সবাজারের চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হকের বক্তব্যকে কেন্দ্র করে জু...

হাসিনা দিল্লিতে, পরিবারের অন্য সদস্যরা কে কোথায়?

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতনের পর তাঁর পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ...

স্বাস্থ্য সচিবকে সব হাসপাতালে সার্কুলার জারি করতে হবে: হাইকোর্ট

দুর্ঘটনায় আহত ব্যক্তিদের সরকারি ও বেসরকারি সব হাসপাতাল এবং ক্লিনিকে জরুরি চিক...

র‍্যাবের পরিবর্তে নতুন বাহিনী, কী আছে খসড়া আইনে? 

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) বিলুপ্ত করে স্পেশাল রেসপন্স ব্যা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা