প্রবাস

বিদ্যুৎস্পৃষ্টে কুয়েত প্রবাসী নিহত

প্রবাস ডেস্ক : কুয়েতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাঈনুদ্দীন (৫৪) নামে এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছে। বৃহস্পতিবার (২২ জুলাই) কুয়েত সিটিতে এই দুর্ঘটনা ঘটে।

নিহতের মামাতো ভাই মাহফুজুর রহমান জানান, মাঈনুদ্দীন কুয়েতে দীর্ঘদিন বসবাস করে আসছিলেন। দেশটির একটি কন্সট্রাকশন কোম্পানিতে কর্মরত ছিলেন। বৃহস্পতিবার বিকেলে ওয়ার্লিংয়ের কাজ করার সময় এই দুর্ঘটনা ঘটে। চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার রহমতপুর ইউনিয়নের বাসিন্দা ছিলেন মাঈনুদ্দীন। দুর্ঘটনার পর তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কিছুক্ষণ পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জানা গেছে, বহু বছর ধরে তিনি কুয়েতে বসবাস করছিলেন। সাত ভাইয়ের মধ্যে তিনি ৪ নম্বর। তার তিন ছেলের মাঝে বড় ছেলেও কুয়েতে আছেন।

স্বজনকে হারিয়ে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষ করে নিহতের লাশ দেশে পাঠানোর ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন স্বজনেরা।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা