সংগৃহীত ছবি
প্রবাস

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ আটক ১২১

প্রবাস ডেস্ক : মালয়েশিয়ায় অভিবাসন সংক্রান্ত বিভিন্ন অপরাধে ৭৬ বাংলাদেশিসহ ১২১ জনকে আটক করা হয়েছে। দেশটির পাহাড়ি এলাকা ক্যামেরন হাইল্যান্ডসে টানা ২ দিন ধরে চলা যৌথ অভিযানে তাদের আটক করে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী।

আরও পড়ুন : দক্ষিণ সুদানে কারফিউ জারি

শুক্রবার (১৭ জানুয়ারি) দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদ এ তথ্য জানিয়েছে।

নিরাপত্তা পরিষদ জানায়, বুধবার থেকে ক্যামেরন হাইল্যান্ডসে শুরু হওয়া দুই দিনের যৌথ অভিযানে অভিবাসন সংক্রান্ত বিভিন্ন অপরাধে মোট ১২১ জন বিদেশিকে আটক করা হয়েছে।

আটককৃতদের মধ্যে ৭৬ জন বাংলাদেশি, ২২ জন ইন্দোনেশিয়ার, ১৪ জন মিয়ানমারের, ৪ জন পাকিস্তানি, ২ জন করে ভারতীয় ও নেপালি এবং একজন ভিয়েতনামি রয়েছেন। আটকদের মধ্যে ১১১ জন পুরুষ এবং ১০ জন নারী।

আরও পড়ুন : ইমরান খানের ১৪ বছরের কারাদণ্ড

ক্যামেরন হাইল্যান্ডস পুলিশ জানায়, পাহাড়ি পর্যটন এলাকা ক্যামেরন হাইল্যান্ডসে বিদেশিদের অপরাধের ঘটনা বেড়ে যাওয়ায় অপরাধীদের নির্মূল করতে এ অভিযান চালানো হয়। এতে মালয়েশিয়ার পুলিশ, জাতীয় নিরাপত্তা কাউন্সিল, ইমিগ্রেশন বিভাগ, যানবাহন বিভাগ, কাস্টমস বিভাগ, শ্রম বিভাগ, রাজ্য প্রয়োগ বিভাগ, ক্যামেরন হাইল্যান্ডস জেলা কাউন্সিল, ক্যামেরন হাইল্যান্ডস জেলা ভূমি অফিস এবং দুর্নীতি দমন কমিশনসহ বিভিন্ন দফতরের ১৪৩ জন কর্মকর্তা অংশ নেন।

যৌথ অভিযানে ৫৬টি প্রতিষ্ঠানে তল্লাশি চালিয়ে ৬৮৬ জন স্থানীয় এবং ২ হাজার ৯০ জন বিদেশিকে জিজ্ঞাসাবাদ করা হয়। তাদের মধ্যে ১২১ জন বিদেশিকে ইমিগ্রেশন বিধিমালা লঙ্ঘনের অভিযোগে আটক করা হয়।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

দেড় কোটি টাকার বাজেটে দুর্গাপূজার প্রস্তুতি তুঙ্গে

রাজধানীর ঐতিহাসিক ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে শুরু হয়েছে সনাতন ধর্মাবল...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

চায়ের দোকানী আসমা হত্যা রহস্য উন্মোচন, গ্রেফতার ২

একটি নাকফুল এবং একই থান কাপড় থেকে তৈরি দুই প্যান্ট...

১০ হাজার টন চিনি ক্রয়ের অনুমোদন দিল সরকার

দেশের বাজার চাহিদা মেটাতে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ১০ হাজার মেট্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা