সংগৃহীত ছবি
প্রবাস

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ আটক ১৫৩

প্রবাস ডেস্ক : মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যে বৈধ কাগজপত্র না থাকায় বাংলাদেশিসহ ১৫৩ জন অভিবাসীকে আটক করা হয়ছে। এদের মধ্যে ৬৪ জন বাংলাদেশি আছেন।

আরও পড়ুন : বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে বিস্ফোরণ, নিহত ৪

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাজ্যের শাহ আলম এলাকার সেকশন-১২ এর নির্মাণ সাইডে শ্রমিকদের আবাসনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

স্থানীয় সময় রাত ১টায় শুরু হওয়া অভিযানে ৪০০ জন অভিবাসীর কাগজপত্র যাচাই-বাছাই করে ১৯৫৯/৬৩ সালের অভিবাসন আইন অনুযায়ী ১৩৪ জন পুরুষ ও ১৯ জন নারীকে আটক করা হয়। আটক অবৈধ অভিবাসীদের মধ্যে বাংলাদেশি ৬৪ জন, ইন্দোনেশিয়ান ৫৬ জন, মিয়ানমারের ২৭ জন, নেপালের ৫ জন এবং ভারতের একজন নাগরিক রয়েছেন।

আরও পড়ুন : খালেদা জিয়ার চিকিৎসা শুরু

সেলাঙ্গর ইমিগ্রেশনের পরিচালক খায়রুল আমিনুস কামারউদ্দিন জানিয়েছেন, অভিযানে দেখা যায়, নির্মাণস্থলের বেশ কয়েকটি তলা বিদেশি শ্রমিকদের আবাসন হিসেবে ব্যবহৃত হচ্ছিল। বেশ অপরিচ্ছন্ন ও দুর্গন্ধযুক্ত পরিবেশ ছিল সেখানে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা