সংগৃহীত ছবি
প্রবাস

সৌদিতে সড়কে বাংলাদেশির মৃত্যু

প্রবাস ডেস্ক : সৌদি আরবে প্রাইভেটকারের চাপায় মিস্টার আলী (৩৮) নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : সাময়িক বন্ধ থাকবে ফেসবুক-টিকটক

রোববার (২৮ জুলাই) দেশটির স্থানীয় সময় ভোর ৫টার দিকে আল তাসিম শহরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মিষ্টার আলী জামালপুরের মাদারগঞ্জ উপজেলার আদারভিটা ইউনিয়নের আদারভিটা গ্রামের নজরুল ইসলামের ছেলে।

আরও পড়ুন : শিথিলের পর ফের কারফিউ শুরু

তার ছোট ভাই রাজ্জাক আলী জানান, ২০২২ সালে জীবিকার তাগিদে সৌদি আরবে যান মিস্টার আলী। সেখানে তিনি আল তাসিম শহরে মহাসড়কে ক্লিনারের কাজ করতেন। প্রতিদিনের মতো ভোরে কাজ করার সময় পেছন থেকে আসা একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মিস্টার আলীর মৃত্যু হয়। পরে সৌদির পুলিশ তার মরদেহ উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। মরদেহটি বর্তমানে সেই হাসপাতালের মর্গে রয়েছে। দেশে মিস্টার আলীর স্ত্রী ও দুটি ছেলে সন্তান রয়েছে।

স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য রাশেদুল ইসলাম জানান, আড়াই বছর আগে সংসারের আর্থিক সচ্ছলতার স্বপ্ন নিয়ে সৌদি যান মিস্টার আলী। রোববার সকালে কাজ করার সময় পিছন থেকে একটি প্রাইভেটকার তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজারহাটে জমিতে লাউ চাষ করে লাভবান দছিজল

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের ফকি...

সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতির শ্রদ্ধা

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহিদদের প্রত...

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ...

রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি ও ন্যায্য জ্বালানি রূপান্তর নিয়ে আলোচনা

আর্থ-সামাজিক সমৃদ্ধি অর্জনে নবায়নযোগ্য জ্বালানির ভ...

র‌্যাপার থেকে প্রধানমন্ত্রী হওয়া বালেন শাহর নয়া কূটনীতি

এক ঝলকে বালেন শাহর নয়া কূটনীতি ও ভারত সফর

দুবলার চরে তিন দিনব্যাপী ঐতিহ্যবাহী রাস উৎসব শুরু

বঙ্গোপসাগরের পাড়ে সুন্দরবনের দুবলার চরে শুরু হলো ত...

পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে পরীক্ষায় জালিয়াতির ঘটনা ফাঁস হওয়ার...

প্রধানমন্ত্রী ১২ ডিসেম্বর সুনামগঞ্জ আসছেন

সুনামগঞ্জের ঐতিহ্যবাহী কুস্তিখেলাসহ ‘কান্ট্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা