সংগৃহীত ছবি
প্রবাস

দ. আফ্রিকায় বাংলাদেশি নিহত

প্রবাস ডেস্ক : দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় মোশারফ হোসেন মিলন (৩৬) নামে এক বাংলাদেশি ব্যবসায়ী নিহত হয়েছে। এসময়ে আরও ২ বাংলাদেশি আহত হয়েছেন।

আরও পড়ুন : চীন সফর নিয়ে সংবাদ সম্মেলন কাল

শুক্রবার (১২ জুলাই) বাংলাদেশ সময় দিবাগত রাত ৩টার দিকে দেশটির নর্থওয়েস্ট প্রভিন্সের ব্রিটস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোশারফ হোসেন ফেনীর সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়নের পাইকপাড়া গ্রামের নুর ইসলামের ছেলে। পরিবারে তার স্ত্রী, এক ছেলে ও এক কন্যা সন্তান রয়েছে।

আহতরা হলেন, বাংলাদেশি আরিফ ও মামুন। তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

আরও পড়ুন : অশুভ শক্তি কোটাবিরোধীতায় নেমেছে

এমদাদ হোসেন নামে নিহতের এক স্বজন জানান, শুক্রবার দক্ষিণ আফ্রিকায় ইসলামী আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারীর একটি মাহফিল শেষে নিজ কর্মস্থল প্রিটোরিয়া শহরে ফিরছিলেন মিলন। পথে তাদের বহনকারী গাড়ির সঙ্গে একটি লরির ধাক্কা লাগলে ঘটনাস্থলে মিলনের মৃত্যু হয়। এসময় তার সঙ্গে গাড়িতে থাকা অন্য দুই সহযোগী আহত হন।

জানা গেছে, নিহত মোশারফ পরিবারের মেজো সন্তান। জীবিকার তাগিদে ২০১১ সালে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান তিনি। সেখানে তার দুটি দোকান ছিল। সর্বশেষ ছয় মাস আগে দেশে এসেছিলেন তিনি।

এদিকে, মিলনের মৃত্যুর খবরে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্যদের আহাজারিতে এলাকার পরিবেশ ভারি হয়ে উঠেছে।

আরও পড়ুন : রাজধানীতে প্রাইভেটকারে আগুন

সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল হাসান জানান, প্রবাসীর পরিবারের সঙ্গে কথা বলেছি। দ্রুত মরদেহ দেশে আনার জন্য আমরা সহযোগিতা করব। এ ছাড়া সরকারিভাবে আর্থিক সহযোগিতাও করা হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

ঘোর বিপদে ইউক্রেন!

রাশিয়ার অবিরাম ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে সামরিক দিক থেকে চরম অস্তিত্ব...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস পা রাখলেন ৫১তম বছরে

ক্রিকেটের বরপুত্র ও সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস পা রাখলেন...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতাসহ ৭ সরকারি-বেসরকারি কর্মচারি গ্রেপ্তার

সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বহুল আলোচিত ঘটনা...

দিল্লিতে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে আটক

ভারতের নির্বাচন কমিশনে ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগের দা...

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ : অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের সঙ্গে একটি নতুন কান্ট্রি পার্টনারশিপ বা অংশীদারত্ব চুক্তি স্বাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা