রাজনীতি

নির্বাচন এলেই অপশক্তি ফণা তোলে

নিজস্ব প্রতিবেদক : নির্বাচন এলেই সাম্প্রদায়িক অপশক্তি ফণা তোলার চেষ্টা করে মন্তব্য করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ডা. হাছান মাহমুদ বলেছেন, তবে বাঙালি কখনো সাম্প্রদায়িকতার কাছে পরাজিত হয় না।

আরও পড়ুন : মানসম্পন্ন পণ্য উৎপাদনের বিকল্প নেই

শনিবার (১৪ই অক্টোবর) সকালে রাজধানীর বনানী মাঠে গুলশান-বনানী সার্বজনীন পূজা ফাউন্ডেশন আয়োজিত শুভ মহালয়া অনুষ্ঠানে এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, দেশের নিরাপত্তা ও মানুষের সামর্থ্য আছে বলেই দিন দিন দূর্গা মণ্ডপের সংখ্যা বাড়ছে। বাংলাদেশে সব উৎসবে হিন্দু-মুসলিম-খৃষ্টান-বৌদ্ধ সবাই যোগ দেয়। তাই ধর্মের গণ্ডি পেরিয়ে উৎসবগুলো সার্বজনীন রূপ লাভ করে।

আরও পড়ুন : কুড়িগ্রামের সাথে রেল যোগাযোগ বন্ধ

তিনি বলেন, ‘আমাদের দেশে প্রতিবছর পূজামণ্ডপের সংখ্যা বাড়ছে। দেশের নিরাপত্তা এবং মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা আছে, মানুষের সামর্থ্য আছে বলে সম্ভব হয়েছে। কিন্তু দুঃখজনক ভাবে আমরা ধর্ম পালন করতে গিয়ে ধর্মের মূলবাণী থেকে দূরে সরে যাই। এ কারণেই পৃথিবীতে এত হানাহানি।’

মহালয়া শুরুর এক সপ্তাহের মধ্যেই শুরু হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এ মুহূর্তে মণ্ডপগুলোতে চলছে দুর্গা প্রতিমা তৈরির শেষ সময়ের ব্যস্ততা। আগামী ২০ অক্টোবর মহাষষ্ঠীর মধ্যদিয়ে শুরু হবে দুর্গাপূজা। আর ২৪ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে শারদীয় দুর্গোৎসব।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তালা সার্জিক্যাল ক্লিনিকে ভুল অপারেশনে রুগীর মৃত্যু 

তালা সার্জিক্যাল ক্লিনিকে ভুল অপারেশনে রুগীর মৃত্যু হয়েছে বলে রুগীর স্বজনদের...

পাইকগাছায় এক সপ্তাহে সাবেক ছাত্রলীগ নেতা সহ দুই আইনজীবী গ্রেফতার 

খুলনার পাইকগাছায় সাবেক ছাত্রলীগ নেতা সহ গত এক সপ্তাহে আওয়ামী পন্থী দুই আইনজীব...

রাজধানীর তিন স্থানে ককটেল বিস্ফোরণ

রাজধানীর মালিবাগ, আগারগাঁও ও মহাখালীতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায়...

বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী...

শাহবাগের ফুটপাত থেকে নিজের ঘরে গোলাপি বেগম

শাহবাগের ফুটপাতে দীর্ঘদিন অসহায় অবস্থায় বসবাস করা গোলাপি বেগম অবশেষে ফিরলেন ন...

রাত জাগা ও অনিয়মিত ঘুমে কি কমে সন্তান ধারণের ক্ষমতা?

ব্যস্ত জীবনে কাজের চাপ কিংবা নানা কারণে অনেকেই ঘুমের সময় কমিয়ে দেন। অথচ শরীরে...

১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রীর বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার

আগামী ১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ বাসভবনে সৌরবিদ্যুৎ ব্যবহার...

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

ভাঙন ঠেকাতে ৩৮৫ কোটি টাকার বেড়িবাঁধ, হবে সড়কও

মেঘনার ভাঙনে বারবার ক্ষতিগ্রস্ত কিশোরগঞ্জের ভৈরব শহর ও আশপাশের জনপদ রক্ষায় বড়...

রাশমিকা স্বীকার করলেন নিজের যে দুর্বলতা

বহুভাষিক সিনেমায় অভিনয় করতে গিয়ে উচ্চারণ ও কথা বলার ধরন নিয়ে প্রায়ই সামাজিক য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা