ছবি: সংগৃহীত
রাজনীতি

ভোলায় আ’লীগ নেতার মৃত্যুবার্ষিকী পালন 

জেলা প্রতিনিধি: ভোলা-১ আসনের আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা মরহুম ওবায়দুল হক বাবুল মোল্লার ২৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন: সারাদেশে অনশন করবে বিএনপি

বুধবার (১১ অক্টোবর) সন্ধ্যায় ভোলা জেলা আ’লীগ কার্যালয়ে জেলা আওয়ামী লীগের আয়োজনে এ স্মরণ সভা, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

স্মরণ সভা ও মিলাদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

এ সময় তোফায়েল আহমেদ বলেন, ওবায়দুল হক বাবুল মোল্লা অত্যন্ত সৎ, নিষ্ঠাবান, আদর্শবান ও মেধাবী রাজনৈতিক নেতা ছিলেন। ১৯৯৬-এর নির্বাচনে ভোলা-১ আসন থেকে সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছিলেন।

আরও পড়ুন: টানা ৩ দিন বন্ধ থাকবে মেট্রোরেল

কিন্তু তিনি যাতে নির্বাচন করতে না পারেন, সে জন্য তাকে দুর্বৃত্তরা গুলি করে হত্যা করেছে। এ হত্যাকাণ্ডের সাথে জড়িতদের বিচার হয়েছে। আমি বাবুলের রুহের মাগফিরাত কামনা করি। মহান আল্লাহ পাক যেন বাবুলকে জান্নতবাসী করেন।

আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য ও জেলা আ’লীগের সহ-সভাপতি হামিদুল হক বাহালুল মোল্লার সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন- আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য ও জেলা আ'লীগের সহ-সভাপতি হামিদুল হক বাহালুল মোল্লা, জেলা আ'লীগের সহ-সভাপতি পিপি এ্যাডভোকটে সৈয়দ আশরাফ হোসেন লাভু, অ্যাডভোকেট জুলফিকার আহমেদ, জেলা আ’লীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোশারেফ হোসেন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম গোলদার, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ ইউনুছ, যুগ্ম-সাধারণ সম্পাদক এনামুল হক আরজু প্রমুখ।

অনুষ্ঠানে সঞ্চালনা করেন জেলা আ’লীগের সদস্য ও সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম।

আরও পড়ুন: দুর্যোগ হ্রাসে কার্যক্রম জোরদার করা হচ্ছে

সভায় জেলা আওয়ামী লীগ, সদর উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, ইউনিয়ন আ'লীগ, জেলা যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ আওয়ামী লীগ, ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মরহুম বাবুল মোল্লার মৃত্যুবার্ষিকী অনুষ্ঠানে মরহুমের রুহের মাগফিরাত কামনায় দোয়ার আয়োজন করা হয়। উক্ত দোয়া ও মোনাজাত শেষে তবারক বিতরণ করা হয়। অনুষ্ঠানে বক্তারা মরহুম ওবায়দুল হক বাবুল মোল্লার খুনীদের বিচারের দাবি জানান।

উল্লেখ্য, ১৯৯৬ সালে উপ-নির্বাচনে ওবায়দুল হক বাবুল মোল্লা ভোলা সদর আসনে আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য হিসেবে মনোনয়ন পান। পরবর্তীতে মামলা জটিলতার কারনেণে ওই নির্বাচন বন্ধ হয়ে যায়। একই সালের ১০ অক্টোবর সন্ত্রাসীরা তাকে গুলি করে নির্মমভাবে হত্যা করে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

‘আত্মগোপনে’ সৌদি যুবরাজ

ইয়েমেনের ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হুতিদের ঘন ঘন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হাম...

পুরান ঢাকায় মনজুর খান প্লাজায় ভয়াবহ অগ্নিকাণ্ড

পুরান ঢাকার চকবাজারের মনজুর খান প্লাজা মার্কেটে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘ...

ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় আগ...

দিল্লিতে বিরোধীদের পদযাত্রা ঘিরে নিরাপত্তা জোরদার, আটক ১২ সাংবাদিক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ভোটার তালিকায় অনিয়মের...

চকবাজারে সাততলা ভবনের মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে সাততলা একটি ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত একটি মার্কে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা