ছবি: সংগৃহীত
পরিবেশ

দুর্যোগ হ্রাসে কার্যক্রম জোরদার করা হচ্ছে

নিজস্ব প্রতিবেদক: ‘আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস’ উপলক্ষ্যে দেওয়া বাণীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দুর্যোগ মোকাবিলায় আমাদের সক্ষমতা বেড়েছে। বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে দুর্যোগ ঝুঁকি হ্রাস কার্যক্রম জোরদার করা হচ্ছে।

আরও পড়ুন: ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসন বন্ধের আহ্বান

শুক্রবার (১৩ অক্টোবর) বাণীতে তিনি বলেন, বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও ‘আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস’ পালিত হচ্ছে জেনে আমি আনন্দিত।

দিবসটির এবারের প্রতিপাদ্য- ‘অসমতার বিরুদ্ধে লড়াই করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি’ অত্যন্ত সময়োপযোগী হয়েছে বলে মনে করি।

শেখ হাসিনা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টেকসই ও সমন্বিত দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মসূচি প্রণয়নের পথিকৃৎ।

আরও পড়ুন: ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত, নিহত ২৩০০

স্বাধীন বাংলাদেশে তিনি ১৯৭৩ সালে দুর্যোগ ঝুঁকি হ্রাসে আগাম সতর্ক বার্তা উপকূলীয় এলাকার জনগণের মধ্যে পৌঁছে দেওয়ার লক্ষ্যে স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ‘ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি)’ প্রতিষ্ঠা করেন।

তিনি বলেন, বঙ্গবন্ধু ১৯৭৫ সালে বেতবুনিয়া ভূ-উপগ্রহ কেন্দ্র প্রতিষ্ঠা করে দুর্যোগ মোকাবিলার উন্নত টেলিযোগাযোগ দৃষ্টান্ত স্থাপন করেন। তিনি ঘূর্ণিঝড় থেকে জনগণের জানমাল রক্ষায় সে সময় উপকূলীয় অঞ্চলে ১৭২ টি উঁচু মাটির কিল্লা তৈরি করেন, যা ‘মুজিব কিল্লা’ নামে পরিচিত।

আরও পড়ুন: গাজায় শরণার্থী ক্যাম্পে হামলায় নিহত ৪৫

জাতির পিতার পদাঙ্ক অনুসরণ করে আওয়ামী লীগ সরকার দুর্যোগ ঝুঁকি হ্রাসে ও দুর্যোগ সহনশীল দেশ গঠনে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নসহ অংশগ্রহণমূলক দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়তে দুর্যোগ প্রশমনে কাজ করে যাচ্ছে।

এছাড়া দুর্যোগের আগাম সতর্ক বার্তা ও দৈনন্দিন আবহাওয়া বার্তা জানতে মোবাইলে ১০৯০ (টোল ফ্রি) ইন্টারঅ্যাকটিভ ভয়েস রেসপন্স সেবা চালু করা হয়েছে
এবং দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মানসিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করতেও কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

আরও পড়ুন: ডেঙ্গু কাড়ল আরও ১৩ প্রাণ

প্রধানমন্ত্রী বলেন, বিপদাপন্ন জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে সরকারি ও বেসরকারি কর্মচারী, জনপ্রতিনিধি, স্বেচ্ছাসেবক, শিক্ষক, মিডিয়া ব্যক্তিত্ব ও বিভিন্ন পর্যায়ের দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।

পাশাপাশি দুর্যোগ ব্যবস্থাপনায় শারীরিক ও মানসিক প্রতিবন্ধী ব্যক্তি, নারী, প্রবীণ নাগরিক ও শিশুসহ সকল স্তরের জনগণের দুর্যোগ ঝুঁকি হ্রাসের লক্ষ্যে সংশ্লিষ্ট আইনি কাঠামো, নির্দেশিকায় অন্তর্ভুক্তিমূলক ঝুঁকি হ্রাস এবং সাড়াদান কার্যক্রমের বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হয়েছে।

আরও পড়ুন: ব্রাসেলস যাচ্ছেন প্রধানমন্ত্রী

সরকারপ্রধান আরও বলেন, বিপদাপন্ন জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধি, দুর্যোগ ঝুঁকি হ্রাস এবং তাদের স্বাভাবিক জীবনযাত্রা চলমান রাখার লক্ষ্যে গ্রামীণ অবকাঠামো সংস্কার ও রক্ষণাবেক্ষণ, অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান ও ভিজিএফ কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে প্রস্তুতি তথা দুর্যোগ ঝুঁকি হ্রাস কার্যক্রম জোরদার করা হচ্ছে।

এছাড়া দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনায় অবকাঠামোগত উন্নয়নের অংশ হিসেবে গৃহহীনদের জন্য দুর্যোগ সহনীয় বাসগৃহ নির্মিত হয়েছে। সেই সাথে বজ্রপাতে প্রাণহানি রোধকল্পে বজ্রপাত প্রবণ এলাকায় বজ্র নিরোধক দণ্ড স্থাপন করা হয়েছে।

আরও পড়ুন: সংকট নিরসনে প্রয়োজন সংলাপ

প্রধানমন্ত্রী বলেন, দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনায় সরকারের বিনিয়োগ, দুর্যোগের পূর্বাভাস ব্যবস্থাপনার উন্নয়ন, নতুন বহুমুখী আশ্রয়কেন্দ্র নির্মাণ, দুর্যোগের প্রস্তুতি ও উদ্ধার কার্যক্রমে স্বেচ্ছাসেবীদের নিবেদিত প্রচেষ্টাসহ বিভিন্ন কার্যক্রমের ফলে সম্প্রতি যেকোনো দুর্যোগে প্রাণহানির সংখ্যা ব্যাপকহারে হ্রাস পেয়েছে।

বর্তমানে উপকূলে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচিতে (সিপিপি) আমাদের ৭৬ হাজার ১৪০ জন প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক রয়েছে, যার অর্ধেকই নারী। নারীর ক্ষমতায়ন নিশ্চিত করার ফলে দুর্যোগ ঝুঁকি হ্রাস ব্যবস্থাপনায় টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে।

আরও পড়ুন: সুষ্ঠু নির্বাচনে ইসি বদ্ধপরিকর

ফলে জেন্ডার রেসপনসিভ ক্যাটেগরিতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্মানসূচক ‘জাতিসংঘ জনসেবা পদক- ২০২১’ অর্জন করেছে।

তিনি বলেন, বাংলাদেশের ভূ-প্রকৃতি, সম্পদ, সম্ভাবনাকে বিবেচনায় নিয়ে প্রণীত ১০০ বছরের দীর্ঘমেয়াদি ‘ব-দ্বীপ পরিকল্পনা-২১০০’তে দুর্যোগ ব্যবস্থাপনাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

আমি বিশ্বাস করি, ২০৩০ সালের মধ্যে সকলের সমন্বিত প্রচেষ্টা ও অংশগ্রহণের মাধ্যমে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করে ২০৪১ সালের মধ্যে আমরা দুর্যোগ সহনশীল, ক্ষুধা-দারিদ্র্যমুক্ত ও উন্নত-সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়তে সমর্থ হবো।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

একটি দলের ৭১ ও স্বাধীনতার কথা শুনলেই গাত্রদহ হয়- এমপি খোকন তালুকদার

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার বলেছেন,বর্তমান সময়ে এ...

  নোয়াখালীতে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে দোয়া ও মেজবানি  

সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষি...

নোয়াখালীতে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু,

নোয়াখালীতে হামের উপসর্গে আক্রান্ত আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় হাম...

‘ডোনাল্ড ট্রাম্প’ এখন ‘সাদা মহিষ’, চিড়িয়াখানার কিউরেটর বরখাস্ত

জাতীয় চিড়িয়াখানায় রাখা আলোচিত অ্যালবিনো মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’-এর...

 জুয়ার আসর নিয়ে বিরোধ: ঝগড়া থামাতে গিয়ে ব্যবসায়ীর মৃত্যু

নোয়াখালীর সদর উপজেলায় জুয়ার আসরকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে দুই পক্ষের ঝ...

‘ডোনাল্ড ট্রাম্প’ এখন ‘সাদা মহিষ’, চিড়িয়াখানার কিউরেটর বরখাস্ত

জাতীয় চিড়িয়াখানায় রাখা আলোচিত অ্যালবিনো মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’-এর...

ইরাকে হামলা ছিল চরম বোকামি; সত্যি বলতে ইরানেও আমাদের জড়ানো ঠিক হয়নি

অতীতের মার্কিন সামরিক হস্তক্ষেপগুলোর বিষয়ে কথা বলতে গিয়ে যুক্তরাষ্ট্রের প্রেস...

১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত ৩ মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ

আগামী ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত তিন মাসের জন্য সুন্দরবনে সব ধরনের প্রবেশ নি...

  নোয়াখালীতে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে দোয়া ও মেজবানি  

সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষি...

 জুয়ার আসর নিয়ে বিরোধ: ঝগড়া থামাতে গিয়ে ব্যবসায়ীর মৃত্যু

নোয়াখালীর সদর উপজেলায় জুয়ার আসরকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে দুই পক্ষের ঝ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা