সংগৃহীত
রাজনীতি

পরোয়ানা থাকলে আ’লীগ নেতা গ্রেফতার হবেন

নিজস্ব প্রতিবেদক: পরোয়ানা থাকলে আওয়ামী লীগ নেতাকেও গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ড. হাছান মাহমুদ।

আরও পড়ুন: ৪ দিনের রিমান্ডে এ্যানি

বুধবার (১১ অক্টোবর) সচিবালয়ে মন্ত্রণালয় সভাকক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

হাছান মাহমুদ বলেন, বিএনপি নেতা এ্যানির বিরুদ্ধে ২ টি মামলার পরোয়ানা থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে। পরোয়ানা থাকলে তো আওয়ামী লীগ নেতাও গ্রেফতার হবেন। মির্জা ফখরুলের কথা শুনলে মনে হয় আইন ও বিচার কিছুই মানেন না তারা।

তিনি আরও জানান, বিষয়টি যেহেতু বিচারালয়ের ও প্রধান বিচারপতিই এটি দেখবেন। আর যদি মনে করেন, এটি সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিলে পাঠাবেন, তা তার এখতিয়ার।

আরও পড়ুন: বিএনপির মানসিকতা উন্নয়নবিরোধী

নিত্যপণ্যের ঊর্ধ্বগতির বিষয়ে হাছান মাহমুদ জানায়, বিশ্বজুড়ে মন্দা চলছে। পৃথিবীর সবদেশে নিত্যপণ্যের দাম বেড়েছে। সাধারণ মানুষের কষ্ট হচ্ছে। বাংলাদেশে নিত্যপণ্যের ঘাটতি হয়নি, ইউরোপ-আমেরিকায় হয়েছে।

সবশেষে তিনি বলেন করোনার সময়ে বিশ্বের ২০টি দেশে ইতিবাচক প্রবৃদ্ধির হার হয়েছিল, তার মধ্যে রয়েছে বাংলাদেশ। আমাদের অবস্থান ছিল ৩ নম্বরে। আমাদের অর্থনীতি অনেক ভালো। এখনও বিশ্বের গড় প্রবৃদ্ধির চেয়ে আমাদের দ্বিগুণেরও বেশি।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

সরকারের গণভোটের কথায় নতুন সংকট সৃষ্টি হবে: গোলাম পরওয়ার

সংবিধান সংশোধনে পুনরায় গণভোটের কথা বলে বর্তমান সরক...

কিছু রাজনৈতিক দল অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা করছে

কিছু রাজনৈতিক দল কিছু অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা...

সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ২৭৪ কোটি ডলার

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বা প্রবাসী আয়ে ইতিবা...

ফেনীতে নানা বাড়ির অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নানা বাড়ির জেলায় এসে অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা