সংগৃহীত
রাজনীতি

৪ দিনের রিমান্ডে এ্যানি

নিজস্ব প্রতিবেদক: বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে নাশকতার মামলায় চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আরও পড়ুন: গ্রেফতারের পর আদালতে এ্যানি

বুধবার (১১ অক্টোবর) তাকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রশিদুল আলমের আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড চায় পুলিশ। শুনানি শেষে আদালত ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার অভিযোগ থেকে জানা গেছে, গত ২৩ মে রাজধানীর সায়েন্সল্যাবে বিএনপির প্রায় ১০/১৫ হাজার নেতাকর্মী পদযাত্রা শেষে গণপরিবহন ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ত্রাস সৃষ্টি শুরু করেন। বাধা দিলে পুলিশের ওপরেও হামলা করা হয়। পুলিশের বেশ কয়েকজন সদস্য গুরুতর আহত হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ধানমন্ডি থানায় একটি মামলা দায়ের করেছে।

আরও পড়ুন: বিএনপির ১৫ নেতার কারাদণ্ড

এর আগে, মঙ্গলবার রাত ৩টার দিকে বিএনপি নেতা এ্যানিকে ধানমন্ডির বাসা থেকে পুলিশ ধরে নিয়ে গেছে বলে অভিযোগ করেন দলের সদস্যরা। পরে ধানমন্ডি থানার পরিদর্শক (অপারেশন) মো. রাসেল গণমাধ্যমকে বলেন, বিএনপি নেতা এ্যানিকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা রয়েছে।

দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি নেতা এ্যানিকে গ্রেফতারের প্রতিবাদ জানিয়েছেন। তিনি জানান, বিএনপির প্রচার সম্পাদক এ্যানিকে ডাকাতের মতো ধরে নিয়ে গেছে। এতে প্রমাণ হয় যে সরকার একতরফা নির্বাচনের দিকে যাচ্ছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

ফ্রান্স-ইতালি ম্যাচে জয় পায়নি কেউই

ইতালির বিপক্ষে প্রথমার্ধে বিবর্ণ হলেও দ্বিতীয়ার্ধে...

২০০ টাকা কেজি শিম

রাজধানীর খুচরা বাজারগুলোতে আজ শনিবার ৩ অক্টোবর মাছ, মাংস ও ডিমের দামে বড় কোনো...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা