রাজনীতি

অশান্তি সৃষ্টি করলে খবর আছে

সান নিউজ ডেস্ক : বিএনপি আন্দোলনের নামে দেশে অশান্তি সৃষ্টি করতে চায় মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, বিএনপি আন্দোলনের নামে দেশে অশান্তি সৃষ্টি করলে খবর আছে। নির্বাচনের মাঠে আসুন খেলা হবে।

আরও পড়ুন : নারীরা সব ক্ষেত্রে খুব ভালো করছে

শনিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিকী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বে আসার পর বাংলাদেশ বদলে গেছে। আওয়ামী লীগের উন্নয়ন দেখে বিএনপির ভিতরে শুধু এখন জ্বালারে জ্বালারে। এত জ্বালা তারা কোথায় রাখবে।

সম্মেলনে তিনি জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে জেলা পরিষদ চেয়ারম্যান নূরুল হুদা মুকুট ও সাধারণ সম্পাদক হিসেবে নোমান বখত পলিনের নাম ঘোষণা করেন। দুই সদস্য বিশিষ্ট এ কমিটিকে পরে পূর্ণাঙ্গ কমিটি করে কেন্দ্রে জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন : তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্প নিহত বেড়ে ২৪ হাজার ছাড়াল

সম্মেলনে সভাপতিত্ব করেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন। এছাড়া উপস্থিত ছিলেন, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মহিবুর রহমান মানিক, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদের, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ড. মুশফিকুর রহমান প্রমুখ।

সান নিউজ/জেএইচ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

অসদাচরণের অভিযোগে পুলিশের সাবেক সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি (সাবেক পুলিশ স...

জনগণের স্বার্থে পুলিশ-গণমাধ্যম বন্ধু : ডিএমপি কমিশনার

পুলিশ ও গণমাধ্যম জনগণের স্বার্থে পরস্পরের বন্ধু এবং উভয়ের দায়িত্ব একে অপরের প...

একাদশে ভর্তির প্রথম ধাপের ফল আজ

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তির প্রথম ধাপের ফল আজ বুধবার (১...

আশ্বাসের পর বেড়েছে গ্যাস সরবরাহ: মাহদী আমিন

ব্যবসায়ী ও সংবাদমাধ্যমের প্রতিনিধিদের গ্যাস সরবরাহ নিয়ে প্রধানমন্ত্রীর দেওয়া...

জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে স্পিকারের সাক্ষাৎ , গণতন্ত্র পুনর্গঠনের আশ্বাস

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

চিকিৎসার জন্য মালয়েশিয়া যাচ্ছেন মির্জা আব্বাস

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য আবারও মালয়েশিয়া যাচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির...

জনগণের স্বার্থে পুলিশ-গণমাধ্যম বন্ধু : ডিএমপি কমিশনার

পুলিশ ও গণমাধ্যম জনগণের স্বার্থে পরস্পরের বন্ধু এবং উভয়ের দায়িত্ব একে অপরের প...

শাকিবের দুই স্ত্রীকে নিয়ে যা বললেন নূতন

ঢাকাই সিনেমার জ্যেষ্ঠ অভিনেত্রী নূতন সম্প্রতি এক সাক্ষাৎকারে ঢালিউড সুপারস্টা...

একনেকে ১ লাখ ৬৮,৭৮০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি...

অর্পিতার ভুল শুধরে দিলেন সালমান

খান পরিবারে ধুমধাম করে পালিত হয়েছে ‘গণপতি বিসর্জন’। স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা