রাজনীতি

তারেক রহমান করোনা আক্রান্ত নন: রিজভী

নিজস্ব প্রতিবেদক:

সম্প্রতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার পরিবার করোনায় আক্রান্ত হয়েছেন, এমন অসত্য, মনগড়া তথ্য প্রকাশিত হচ্ছে বিভিন্ন সংবাদমাধ্যম ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এ তথ্যগুলো মিথ্যা, বানোয়াট এবং বিভ্রান্তিমূলক। এমনটাই জানালেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রোববার (০৭ জুন) দুপুরে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

লিখিত বক্তব্যে রিজভী বলেন, 'কিছু ব্যক্তি বা গোষ্ঠী হীন স্বার্থ চরিতার্থ করতে তারেক রহমান ও তার পরিবার সম্পর্কে এ ধরনের মনগড়া মিথ্যা তথ্য ছড়াচ্ছে। পরম করুণাময় আল্লাহরর অশেষ রহমতে তিনি ও তার পরিবারের সদস্যরা সুস্থ ও সুরক্ষিত আছেন। তারা যুক্তরাজ্যে করোনাভাইরাস রোধকল্পে প্রবর্তিত সব আইন মেনে চলছেন।

তিনি বলেন, 'বিভিন্ন সময়ে জিয়া পরিবার নিয়ে মনগড়া তথ্য পরিবেশন করা হয়েছিল। এখন করোনাভাইরাস দুর্যোগের মধ্যেও তা অব্যাহত রয়েছে।

আমরা সংশ্লিষ্ট সবাইকে এ বিষয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য আহবান জানাচ্ছি। একইসঙ্গে তারেক রহমান এবং তার পরিবার সম্পর্কে ভিত্তিহীন ও কাল্পনিক তথ্য প্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।'

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা