রাজনীতি

সাবেক স্বাস্থ্যমন্ত্রী নাসিমের অবস্থার অবনতি

নিজস্ব প্রতিবেদক:

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের শারীরিক অবস্থার অবনতী হয়েছে। গত রাতে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় স্ট্রোক করার পর তার অপারেশন হয়। এমন পরিস্থিতিতে দেশবাসীর কাছে দোয়া চেয়েছে তার পরিবার।

এ তথ্য নিশ্চিত করেছেন মোহাম্মদ নাসিমের ব্যক্তিগত সহকারি ও বনানী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর মোশাররফ হোসেন।

তিনি জানান, করোনায় আক্রান্ত মোহাম্মদ নাসিম রাজধানীর স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত রাতে হাসপাতালের আইসিইউতে তার স্ট্রোক হয়। এখন তাকে অপারেশন থিয়েটারে নেয়া হয়। সিএমএইচ এর অ্যাম্বুলেন্সও এসেছিল। কিন্তু রোগীর অবস্থা খারাপ হওয়ায় নেয়া যায়নি। তাকে বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালেই অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের নিউরো সার্জন বিভাগের প্রধান প্রফেসর ডা. রাজিউল হকের নেতৃত্বে অপারেশন হয়।

এর আগে, গত সোমবার শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তির পর করোনাভাইরাস পজিটিভ আসে মোহাম্মদ নাসিমের।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা