রাজনীতি

দেশের উন্নয়ন শুধু মুখে মুখেই: রিজভী

নিউজ ডেস্কঃ

চলমান করোনা পরিস্থিতি অবনতির ব্যাপারে সরকারকে দুষছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সরকারের সীমাহীন ব্যর্থতার কারণে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে বলে তার দাবি। তিনি বলেন, 'চারিদিকে এত উন্নয়নের বুলি, অথচ দেশে একটিও আইসিইউ অ্যাম্বুলেন্স নেই।'

বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক ভিডিও কনফারেন্সে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, 'লকডাউনসহ বিভিন্ন কঠোর পদক্ষেপের কারণে বিশ্বের বিভিন্ন দেশে করোনা পরিস্থিতির যখন উন্নতি ঘটছে, তখন আমাদের দেশে ভয়াবহ আকারে অবনতি হচ্ছে। দেশে বর্তমানে করোনায় আক্রান্ত ও মৃত্যু সর্বোচ্চ পর্যায়ে। হাসপাতালে অক্সিজেনের অভাবে কাতরাচ্ছেন রোগীরা এবং মৃত্যুর কোলে ঢলে পড়ছেন।'

রিজভী আরও বলেন, ‘যারা ক্রসফায়ার আর গুমের আদর্শিক চেতনায় লালিত, তাদের কাছে জীবনের কোনও মূল্য নেই।’

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, 'এখন গণপরিবহনে ভাড়ার নৈরাজ্য চলছে। সরকার নির্ধারিত ভাড়ার পরিবর্তে যাত্রীদের কাছ থেকে দ্বিগুণের বেশি ভাড়া আদায় করছে বাস কোম্পানিগুলো। নিরুপায় যাত্রীদের নির্বিচারে পকেট কাটা হচ্ছে। বাস তো আগের মতোই গাদাগাদি করে লোক নিয়ে চলছে। বর্তমানে লঞ্চঘাট, বাসস্ট্যান্ড-টার্মিনাল এবং রাস্তাঘাটের দৃশ্য ভয়াবহ; কোথাও স্বাস্থ্যবিধির ন্যূনতম বালাই নেই।'

রিজভীর দাবি, 'বুধবার (৩ জুন) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নিজে এই ব্যর্থতার কথা স্বীকার করে বলেছেন, ‍"কিছু পরিবহনের বিরুদ্ধে বাড়তি ভাড়া আদায় এবং স্বাস্থ্যবিধি না মানার অভিযোগ পাওয়া যাচ্ছে। বাসে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায়কারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে বিআরটিএ ও সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।"

'করোনাভাইরাস আক্রান্ত অন্য কোনও দেশে গণপরিবহনের ভাড়া বাড়েনি। এমনকি প্রতিবেশী দেশ—যাদের সঙ্গে এই সরকারের নিবিড় সম্পর্ক, তারাও ভাড়া বৃদ্ধির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে।' অবিলম্বে বর্ধিত ভাড়া প্রত্যাহার করে কঠোর স্বাস্থ্যবিধি কার্যকর করতে সরকারের প্রতি আহ্বান জানান রিজভী।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা