রাজনীতি

বাসভাড়া বৃদ্ধিতে কাল বাম জোটের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক:

করোনার সংকটময় পরিস্থিতিতে বাসভাড়া বৃদ্ধির প্রতিবাদে আগামীকাল মঙ্গলবার (২ জুন) দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালন করবে বাম গণতান্ত্রিক জোট।

সোমবার (১ জুন) এক বিজ্ঞপ্তিতে সকল জেলা-উপজেলা শাখাকে কর্মসূচি পালনের আহ্বান জানানো হয়েছে বাম জোটের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের পক্ষ থেকে।

বাসের ভাড়া বৃদ্ধির সিদ্ধান্তকে অযৌক্তিক উল্লেখ করে বাম জোটের সমন্বয়ক বজলুর রশীদ ফিরোজ বলেন, বাসের ভাড়া পূর্বেই যা বৃদ্ধি করা হয়েছিল সেটাই অযৌক্তিক ছিল। সেই সময়ও জনগণ তা মানেনি। করোনা পরিস্থিতি যখন ভাড়া কমানো প্রয়োজন, তখন নতুন করে বাড়ানো হয়েছে।

এই সিদ্ধান্ত করোনায় বিপর্যস্ত জনগণের ওপর 'মড়ার ওপর খাড়ার ঘা' উল্লেখ করে অবিলম্বে এই গণবিরোধী সিদ্ধান্ত বাতিলের আহ্বান জানান বাম জোটের এই সমন্বয়ক।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা