রাজনীতি

মডেল মসজিদ নির্মাণে ‘ভয়াবহ’ দুর্নীতির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: সরকারি অর্থে মডেল মসজিদ নির্মাণে ‘ভয়াবহ’ দুর্নীতি হয়েছে বলে অভিযোগ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। তবে দলটি দেশব্যাপী ৫৬০টি মডেল মসজিদ নির্মাণ প্রকল্পকে প্রশংসনীয় উদ্যোগ বলে অভিহিত করেছে।

শুক্রবার (১১ জুন) সংবাদমাধ্যমে পাঠানো বিবৃতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ এ কথা বলেন।

ইউনুছ আহমাদ বলেন, মডেল মসজিদ নির্মাণেও ভয়াবহ দুর্নীতি হয়েছে। এ থেকে প্রমাণ হয় দেশের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতিবাজরা শেকড় গেড়েছে। এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।

মহাসচিব বলেন, উদ্বোধনের আগ থেকেই মসজিদের ফ্লোরের টাইলস ফেটে ও উঠে যাচ্ছে। পিলার ও দেয়াল বাঁকা করে নির্মাণ হয়েছে। এগুলো দেখে উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেওয়া অতিথিরাও ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছেন।

ইউনুছ আহমাদ বলেন, আল্লাহর ঘর নির্মাণে চরম দুর্নীতি মেনে নেওয়া যায় না। মডেল মসজিদ নির্মাণ নিয়ে ইসলামপ্রিয় জনগণ আশা করেছিলেন, মসজিদগুলোতে যোগ্য ও পরহেজগার জনবল নিয়োগ দেওয়ার মাধ্যমে সরকার ইসলাম ও ধর্মপ্রাণ মুসলমানদের জন্যে একটি ঐতিহাসিক ভূমিকা পালন করতে পারে। অবাক বিস্ময়ে দেশবাসী লক্ষ্য করছে মসজিদ উদ্বোধনের আগেই পলেস্তার ফেটে যাচ্ছে, দেয়ালের রঙ উঠে যাচ্ছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানকে নিয়ে বার্সা-রিয়ালের লড়াই

বয়স সবেমাত্র ১৭ বছর পেরিয়েছে। এরই মধ্যে মার্কিন জাতীয় দলের হয়ে জালের দেখা...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

বিমানবন্দরের সামনের সড়কে প্রোশাক শ্রমিকদের বিক্ষোভ-সড়ক অবরোধ

ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর উত...

দেড় কোটি টাকার বাজেটে দুর্গাপূজার প্রস্তুতি তুঙ্গে

রাজধানীর ঐতিহাসিক ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে শুরু হয়েছে সনাতন ধর্মাবল...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

চায়ের দোকানী আসমা হত্যা রহস্য উন্মোচন, গ্রেফতার ২

একটি নাকফুল এবং একই থান কাপড় থেকে তৈরি দুই প্যান্ট...

১০ হাজার টন চিনি ক্রয়ের অনুমোদন দিল সরকার

দেশের বাজার চাহিদা মেটাতে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ১০ হাজার মেট্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা