রাজনীতি

বান্দরবান পৌর নির্বাচনে শান্তিপূর্ণ ভোটগ্রহণ চলছে

নিজস্ব প্রতিনিধি, বান্দরবান : বান্দরবান জেলা সদরের পৌরসভা নির্বাচনে শান্তিপূর্ণ ভোটগ্রহণ চলছে। সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে এবারের পৌর নির্বাচনে বান্দরবান পৌরসভায় ১৩টি ভোট কেন্দ্রে ৮১টি বুথকক্ষের দায়িত্বে ১০ জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট নিয়োজিত রয়েছেন।

রোববার ( ১৪ ফেব্রুয়ারি) সকাল ৮ টা থেকে উৎসবমুখর পরিবেশে ইভিএম এর মাধ্যমে ভোট দিচ্ছেন নারী ও পুরুষ ভোটাররা। উৎসবের আমেজে ভোটকেন্দ্রগুলোতে নারী ভোটারদের উপস্থিতি ছিল লক্ষ্য করার মতো। এখনও পর্যন্ত কোথাও কোনও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

পাশাপাশি র‌্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ান(র‌্যাব) এর ৩টি, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৪টি এবং পুলিশের ৫টি টহল টিম সার্বক্ষণিক পর্যবেক্ষণে রয়েছে।

প্রতিটি ভোট কেন্দ্রের নিরাপত্তায় ৮ জন পুলিশ এবং ৭ জন আনসার সদস্য নিয়োজিত আছে। এরইমধ্যে বান্দরবানের জেলা প্রশাসক ইয়াসমীন পারভীন তিবরীজি, রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা রেজাউল করিম প্রমূখ নির্বাচনের বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেছেন।

উল্লেখ্য, বান্দরবান পৌরসভার ভোটার সংখ্যা হচ্ছে ২৯ হাজার ৭২৯ জন। তারমধ্যে পুরুষ ১৬ হাজার ৬০৯ জন এবং নারী ১৩ হাজার ১২০ জন। ভোট কেন্দ্রের সংখ্যা ১৩টি, বুথকক্ষের সংখ্যা ৮১টি। মেয়র পদে লড়ছেন ৫ জন প্রার্থী।

নৌকা প্রতীকে মো: ইসলাম বেবী, ধানের শীষ প্রতীকে মো: জাবেদ রেজা, নারিকেল গাছ প্রতীকে মো: নাছির উদ্দিন, লাঙ্গল প্রতীকে মো. শাহজাহান, মোবাইল ফোন প্রতীকে বিধান লালা। অপরদিকে কাউন্সিলর পদে ৯ টি ওয়ার্ডে ২৯ জন এবং সংরক্ষিত মহিলা আসনে ৩ টি পদে ৭ জন নারী প্রার্থী লড়ছেন।

সান নিউজ/রহিম/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা