ছবি : সংগৃহীত
রাজনীতি

কোরআন-সুন্নাহর শাসনই চূড়ান্ত লক্ষ্য: জামায়াত আমির

সান নিউজ অনলাইন 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ইসলামি মূল্যবোধ ও ন্যায়ের সমাজ প্রতিষ্ঠায় দেশের যুবসমাজকে এগিয়ে আসতে হবে। তিনি বলেন, “বাংলাদেশ একটি মুসলিমপ্রধান দেশ হলেও আমরা ধীরে ধীরে ইসলামী আদর্শ থেকে সরে যাচ্ছি। সমাজে স্থায়ী শান্তি ও ন্যায় প্রতিষ্ঠায় কোরআন ও সুন্নাহর নির্দেশনা মেনে চলা অত্যন্ত প্রয়োজন।”

সোমবার (১৩ অক্টোবর) রাজধানীর মিরপুর ১৩ নম্বরে এক পথসভায় তিনি এসব কথা বলেন। পথসভাটি আয়োজন করে ঢাকা-১৫ আসনের কাফরুল উত্তর থানা জামায়াত।

পথসভায় শফিকুর রহমান বলেন, ব্যক্তি থেকে শুরু করে পরিবার, সমাজ ও রাষ্ট্র-জীবনের প্রতিটি স্তরে ইসলামি আদর্শ অনুসরণ না করার ফলে সমাজে বিশৃঙ্খলা, দুর্নীতি ও অনৈতিকতা বাড়ছে। তাঁর মতে, “নামাজে আমরা শান্তি খুঁজি, কিন্তু সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে ইসলামি নীতিমালা অনুসরণ না করায় সেই শান্তি হারিয়ে যায়।”

তিনি আরও বলেন, “দুনিয়ার শান্তি, নিরাপত্তা এবং ন্যায়বিচার কেবল আল্লাহর বিধান বাস্তবায়নের মাধ্যমেই সম্ভব। কোরআন ও রাসুল (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া প্রকৃত মুক্তি এবং সম্মান অর্জন সম্ভব নয়।”

ডা. শফিকুর রহমান রাসুল মুহাম্মদ (সা.)-এর নবুয়তি জীবনের দৃষ্টান্ত তুলে ধরে বলেন, “রাসুল (সা.) তাঁর ২৩ বছরের নবুয়তি জীবনের বেশির ভাগ সময় সমাজ পরিবর্তনের সংগ্রামে কাটিয়েছেন। সেই পথেই আমাদের চলতে হবে।”

তিনি বলেন, কোরআন ও সুন্নাহর আলোকে পরিচালিত একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনই জামায়াতের চূড়ান্ত লক্ষ্য।

সাননিউজ/এও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কালাম সিন্ডিকেটে জিম্মি গোয়ালন্দ স্বাস্থ্য কমপ্লেক্স

আর্থিক অনিয়ম, স্বেচ্ছাচারিতা এবং নারী সহকর্মীদের যৌন হয়রানির গুরুতর অভিযোগসহ...

হেফাজতে মৃত্যু: কারাগার ও বাহিনীর জবাবদিহিতা নিয়ে প্রশ্ন

রাষ্ট্রের হেফাজতে থাকা অবস্থায় একজন নাগরিকের মৃত্যু যেকোনো গণতান্ত্রিক ব্যবস্...

বিজিবিকে স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান: দেশপ্রেমে দায়িত্ব পালনের তাগিদ

অবৈধ অনুপ্রবেশ, পুশইন, মাদক, অস্ত্র ও চোরাচালান এবং মানবপাচার প্রতিরোধে সীমান...

বেনজীরকে ফেরত পাঠাতে তদন্তে নতুন মোড়

সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দেশে ফেরানোর প্রক্রিয়ায় নতুন অগ্রগতি হয়েছে। তাকে...

উল্লাপাড়ায় রেলওয়ের অনিয়ম ধামাচাপা দেওয়ার চেষ্টা!

সিরাজগঞ্জের উল্লাপাড়া রেলওয়ে স্টেশন সংলগ্ন ও পশ্চিমাঞ্চলের জলাশয় ও পুকুরগু...

সাবেক ভূমিমন্ত্রীর ফ্ল্যাটে জব্দ দেড় হাজার বিলাসপণ্য

রাজধানীর গুলশানে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের মালিকানাধীন দু...

কাটছেনা জুলাই শহিদ হৃদয়ের পরিবারের শুন্যতা 

‘আমার ছেলে আর কোনোদিন বাড়ি ফিরবে না, কোনোদিন “বাবা” বলে ডাক...

জাল টাকা ও নোট তৈরির সরঞ্জামসহ যুবক গ্রেপ্তার

মাদারীপুরের কালকিনি উপজেলায় বিপুল পরিমাণ জাল টাকা ও জাল নোট তৈরির সরঞ্জামসহ দ...

দুটি ডিমের উপাখ্যান: আমাদের নৈতিক সংকটের প্রতিচ্ছবি

যেকোনো সমাজ বা রাষ্ট্রের জন্য এর চেয়ে হতাশাজনক, ক্ষোভমিশ্রিত এবং নির্মম সত্য...

আগামী ৪৮ ঘণ্টায় ১০ জেলায় বন্যার শঙ্কা

আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের অন্তত ১০ জেলায়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা