ছবি: সান নিউজ
রাজনীতি

এনসিপির দাবিকৃত ‘শাপলা’ প্রতীক নিতে চায় বাংলাদেশ কংগ্রেস

সান নিউজ অনলাইন

দলীয় প্রতীক হিসেবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ‘শাপলা’র দাবি করে আসছে বেশ কিছু দিন ধরেই। এর মধ্যেই নতুন আরেকটি দল নির্বাচন কমিশনের (ইসি) কাছে একই প্রতীক দাবি করেছে। দলটির নাম ‘বাংলাদেশ কংগ্রেস’। দলটির বর্তমান প্রতীক ‘ডাব’।

বাংলাদেশ কংগ্রেস দলীয় প্রতীক হিসেবে জাতীয় ফুল ‘শাপলা’ বরাদ্দের দাবি জানিয়ে সোমবার (১৩ অক্টোবর) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের কাছে এ সংক্রান্ত আবেদনপত্র জমা দেয়।

দলটির মহাসচিব অ্যাডভোকেট মো. ইয়ারুল ইসলাম স্বাক্ষরিত ওই আবেদনে জানানো হয়, ‘শাপলা’ প্রতীকের প্রথম দাবিদার তারাই এবং কমিশন যদি প্রতীকটি পুনরায় অনুমোদন দেয়, তবে বাংলাদেশ কংগ্রেসকেই অগ্রাধিকার দিতে হবে।

এ দলটি ২০১৩ সালে প্রতিষ্ঠার পর থেকেই দলীয় প্রতীক হিসেবে ‘শাপলা’ ব্যবহার করে আসছে। দলের প্রথম প্রচারপত্র থেকে শুরু করে সব নথিপত্রে শৈল্পিক ডিজাইনের ‘শাপলা’ লোগো হিসেবে ব্যবহৃত হয়েছে। তবে ২০১৭ সালে নিবন্ধনের আবেদন করার সময় ‘শাপলা’কে জাতীয় প্রতীক উল্লেখ করে দলীয় প্রতীক হিসেবে ব্যবহার করা যাবে না বলে জানায় নির্বাচন কমিশন।

ইসির ওই আপত্তির পর দলটি বিকল্প প্রতীক হিসেবে ‘বই’ প্রস্তাব করে। পরবর্তীতে সুপ্রিম কোর্টের রায়ে বাংলাদেশ কংগ্রেসের নিবন্ধন দেওয়া হলেও, গেজেটভুক্ত প্রতীকের বাই প্রতীক দেওয়া সম্ভব নয় জানিয়ে কমিশন তাদের ‘ডাব’ প্রতীক দিয়েছিল। বর্তমানে এনসিপি শাপলা চাওয়ায় বাংলাদেশ কংগ্রেস দাবি করে ‘শাপলা’ প্রতীকের প্রথম দাবিদার তারাই।

সাননিউজ/ আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ধানমন্ডিতে প্রথম জানাজা আজ, মায়ের পাশেই শায়িত হবেন তোফায়েল

বাংলাদেশের প্রবীণ রাজনীতিক ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক তোফায়েল আহমেদের প্রথম...

হজের পবিত্র সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

পবিত্র হজ পালন সম্পন্ন করে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্...

বিসিবি নির্বাচন নিয়ে হাইকোর্টে রিট

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনকে ঘিরে নতুন করে আইনি জটিলতা তৈরি হয়ে...

স্বর্ণের দামে বড় ধস—এক ভরিতে কমলো হাজার টাকা, নতুন দর জেনে নিন

দেশের স্বর্ণবাজারে বড় ধরনের মূল্যহ্রাসের ঘোষণা এসেছে। বাংলাদেশ জুয়েলার্স অ্য...

টঙ্গীবাড়িতে বাবা-ছেলে মিলে বৃদ্ধকে হত্যার অভিযোগ, আটক দুই

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার চাঠাতি পাড়া গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বা...

অভিযানে আটক আওয়ামী লীগ-যুবলীগ-ছাত্রলীগের ৬৮ নেতা-কর্মী

চট্টগ্রাম নগরীতে রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে পরিচালিত বিশেষ অভিযানে আওয়াম...

সাকিব-লিটনের কাতারে জ্যোতি

বাংলাদেশ নারী ক্রিকেটের ইতিহাসে নতুন এক অধ্যায়ের জন্ম দিলেন অধিনায়ক নিগার সুল...

এলপি গ্যাস ব্যবহারকারীদের জন্য স্বস্তির খবর, কমলো ১২ কেজি সিলিন্ডারের দাম

এলপি গ্যাস ব্যবহারকারীদের জন্য কিছুটা স্বস্তির খবর এসেছে। বাংলাদেশ এনার্জি রে...

জাতিসংঘ সাধারণ পরিষদে খলিলুর রহমান সভাপতি নির্বাচিত

আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ এক সাফল্য অর্জন করেছে বাংলাদেশ। জাতিসংঘ সাধার...

ঈদ শেষে দৌলতদিয়া-পাটুরিয়ায় যাত্রীর ঢল, ঝুঁকিপূর্ণ লঞ্চযাত্রা

রাজবাড়ী জেলার দৌলতদিয়া ঘাট দক্ষিণ বঙ্গের ২১ জেলার একমাত্র নৌরুট।এই নৌরুট দিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা