সংগৃহীত
রাজনীতি

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আ’লীগের কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক : ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী (প্লাটিনাম জয়ন্তী) উপলক্ষ্যে দলের কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ।

আরও পড়ুন : বিএনপি দেশের ক্ষতি করেছে

বৃহস্পতিবার (২০ জুন) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের যৌথসভায় এ কর্মসূচি ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ‌র‍্যালি করবে আওয়ামী লীগ। দেশব্যাপী তৃণমূল পর্যায় পর্যন্ত উদযাপন করা হবে প্লাটিনাম জুবিলি। শুক্রবার (২১ জুন) বিকেল ৩টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি শুরু হবে, যা ৩২ নম্বরে গিয়ে শেষ হবে। ২২ জুন রবীন্দ্র সরোবরে হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। রোববার (২৩ জুন) সকাল ৭টায় ধানমন্ডির ৩২ নম্বর সড়কে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাবেন দলের সভাপতি শেখ হাসিনা। এরপর আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাকর্মীরা শ্রদ্ধা জানাবেন।

আরও পড়ুন : শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি কমল

তিনি আরও বলেন, সোহরাওয়ার্দী উদ্যানে দলের প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশ হবে রোববার দুপুর আড়াইটায়। দিনটি উপলক্ষ্যে সারা দেশে গাছ লাগানোর জন্য ‘সবুজ ধরিত্রী’ অভিযান পরিচালনা করা হবে দলীয়ভাবে। সোমবার (২৪ জুন) সন্ধ্যায় হাতিরঝিলে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। এছাড়াও আয়োজন আছে রোজ গার্ডেনেও। আবার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ২৮ জুন হবে সাইকেল র‍্যালি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা