সারাদেশ

ঝড়-বৃষ্টিতে শূন্যরেখায় রাত কাটালেন ২৮ জন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাংগাবাড়ি সীমান্তে আটকে থাকা ২৮ জনের অনিশ্চয়তা কাটেনি। ঝড়-বৃষ্টি ও বৈরী আবহাওয়ার মধ্যেই খোলা আকাশের নিচে শূন্যরেখার কাছে আরেকটি রাত কাটাতে হয়েছে তাদের।

বিজিবি সূত্রে জানা গেছে, গত ৪ জুন ভোরে বিএসএফ বাংগাবাড়ি সীমান্ত দিয়ে ২৮ জনকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করলে বিজিবির কঠোর অবস্থানের কারণে তা ব্যর্থ হয়। এরপর থেকে তারা সীমান্তের শূন্যরেখা সংলগ্ন ভারতীয় ভূখণ্ডে অবস্থান করছেন।

এদিকে চলমান বৈরী আবহাওয়া তাদের দুর্ভোগ আরও বাড়িয়ে দিয়েছে। ঝড়, বৃষ্টি ও বজ্রপাতের ঝুঁকির মধ্যেই দিন-রাত কাটাতে হচ্ছে তাদের। দুই দেশের মধ্যে বিষয়টির সমাধান না হওয়ায় অনিশ্চয়তার মধ্যে রয়েছেন তারা।
ঘটনার পর বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হলেও এখন পর্যন্ত আটকে থাকা ২৮ জনের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। বিএসএফ বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে জানাবে বলে জানিয়েছিল, তবে শুক্রবার সকাল পর্যন্ত কোনো অগ্রগতি হয়নি।
বিজিবি জানিয়েছে, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং সীমান্তে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখা হয়েছে। তবে সীমান্তে আটকে থাকা ২৮ জনের জন্য প্রতিটি দিনই এখন অনিশ্চয়তা, দুর্ভোগ আর অপেক্ষার নাম। তাদের ভাগ্যে কী ঘটবে, সেই উত্তর এখনো মেলেনি।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা