সংগৃহীত
রাজনীতি

এ যুগের হিটলার নেতানিয়াহু

নিজস্ব প্রতিবেদক : ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘এ যুগের হিটলার’ বলে মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নেতানিয়াহু হিটলারের চেয়ে ভয়ংকর ভূমিকায় আবির্ভূত হয়েছেন। ইসরায়েলের নতুন করে ইরান আক্রমণের সিদ্ধান্ত এবং নেতানিয়াহুর দাপট হিটলারকেও ছাড়িয়ে যাবে বলে মনে হয়। নেতানিয়াহু এ যুগের হিটলার।

আরও পড়ুন : ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১৩

মঙ্গলবার (১৬ এপ্রিল) দুপুরে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের আটলান্টিক কাউন্সিলের সূচকে বাংলাদেশ ২৫ ধাপ পিছিয়ে এটা বিশ্বাস করতে চায় না বাংলাদেশ। মার্কিন যুক্তরাষ্ট্র গণতন্ত্র সূচকে কত ধাপ পিছিয়ে, মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাসের কাছে তা জানতে চেয়েছেন ওবায়দুল কাদের।

আরও পড়ুন : ৪ বিভাগে বজ্রবৃষ্টির আভাস

এর আগে আটলান্টিক কাউন্সিলের নতুন বৈশ্বিক স্বাধীনতা ও সমৃদ্ধি প্রতিবেদনের (গ্লোবাল ফ্রিডম অ্যান্ড প্রসপারিটি রিপোর্ট) ফলাফল জানাতে মঙ্গলবার (১৬ এপ্রিল) সকালে রাজধানীর একটি হোটেলে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বলেন, সুশাসন প্রতিষ্ঠায় রাজনৈতিক, অর্থনৈতিক ও মতপ্রকাশের স্বাধীনতা অপরিহার্য। ২২ বছর ধরে এসব সূচকে অবনতি হচ্ছে বাংলাদেশের। এ বছর ২৫ ধাপ পিছিয়েছে বাংলাদেশ।

সেতুমন্ত্রী বলেন, আগামী ৮ মে উপজেলা নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না। মন্ত্রী-এমপিদের প্রভাব বিস্তার না করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। নির্বাচনে সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন : কাঁটাতারে ঘেরা হয়েছে এমভি আবদুল্লাহ

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপির আন্দোলন অন্তঃসারশূন্য। তাদের আন্দোলনে জনসম্পৃক্ততা নেই। দলটি প্রকাশ্যে উপজেলা নির্বাচনের বিরোধিতা করছে। তবে তাদের অনেকেই আসন্ন উপজেলা নির্বাচনে অংশ নেবেন।

যুদ্ধ-বিগ্রহ নিয়ে বিশ্ব পরিস্থিতির কঠিন সময় সামাল দেওয়া চ্যালেঞ্জ জানিয়ে তিনি আরও বলেন, দ্রব্যমূল্য সহনীয় রাখার জন্য চেষ্টা করে যাচ্ছে সরকার। ব্যাংক খাতে লেনদেন আগের চেয়ে বেড়েছে। রমজানেও লেনদেন ভালো হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

১০০ কেজি ওজনেই অভিনেত্রী হওয়ার সিদ্ধান্ত সারা আলি খানের

ছোটবেলা থেকেই অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখতেন বলিউড তারকা সারা আলি...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা