সংগৃহীত ছবি
ঐতিহ্য ও কৃষ্টি
ইতিহাসের এই দিনে

উত্তম কুমার’র প্রয়াণ

নিজস্ব প্রতিবেদক: আজকের ঘটনা কাল অতীত। প্রত্যেকটি অতীত সময়ের স্রোতে এক সময় হয়ে উঠে ইতিহাস। পৃথিবীর বয়স যতোই বাড়ে ইতিহাস ততোই সমৃদ্ধ হয়। এই সমৃদ্ধ ইতিহাসের প্রতিটি ঘটনার প্রতি মানুষের আগ্রহ চিরাচরিত। ইতিহাসের প্রতিটি দিন তাই ভীষণ গুরুত্ব পায় সকলের কাছে।

আরও পড়ুন: এমাজউদ্দিন আহমদ ’র প্রয়াণ

সান নিউজের পাঠকদের আগ্রহকে গুরুত্ব দিয়ে সংযোজন করেছে নতুন আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

মঙ্গলবার (২৪ জুলাই) ৯ শ্রাবণ ১৪৩০ বঙ্গাব্দ, ১৭ মুহাররম ১৪৪৬ হিজরী। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

আরও পড়ুন: ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ’র প্রয়াণ

ঘটনাবলী

১২০৬ - কুতুবুদ্দিন আইবেক সিংহাসনে আরোহণ করেন।

১৫৩৪ - ফরাসি অভিযাত্রী কানাডায় তরী ভিড়িয়ে সেটিকে ফ্রান্সের অঞ্চল বলে ঘোষণা করেন।

১৮১৪ - ক্যালকাটা স্কুল সোসাইটি প্রতিষ্ঠিত হয়।

১৮২৩ ‌- চিলিতে দাসত্ব প্রথা বিলোপ।

১৮৬১ - নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদ প্রকাশের দায়ে পাদ্রি জেমস লঙ কারারুদ্ধ হন।

১৮৬৮ - মার্কিন বিজ্ঞানী ও গবেষক ‘জন ওয়েসলি হিট’ প্লাস্টিক তৈরীর জন্য নতুন ধরনের উপাদান তৈরী করতে সক্ষম হন।

১৮৭৯ - মি. ফিউরি কলকাতায় প্রথম বৈদ্যুতিক বাতি প্রদর্শন করেন।

১৯১১ - মার্কিন অভিযাত্রী পেরুর ষোড়শ শতকের ইনকা সভ্যতার অন্যতম প্রতীক মাচু পিচু শহর আবিষ্কার করেন।

১৯২১ - ফিলিস্তিন, ইরাক, ও পূর্ব জর্দান বৃটিশদের অধীনে এবং সিরিয়া ও লেবানন ফরাসী সরকারের অধিনে চলে আসে।

১৯৩২ - কলকাতায় রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠান স্থাপিত হয়।

১৯৩৩ - ২৭ বছর ধরে ধারাবাহিক প্রচারিত নাটক ‘দ্য রোমাঞ্চ অব হেলেন ট্রেন্ট’-এর প্রথম পর্ব প্রচারিত হয়।

১৯৪৪ - দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে বৃটিশ বিমান বাহিনী জার্মানীর হামবুর্গ বন্দরে নজিরবিহীন ও ভয়াবহ বোমা বর্ষণ করে।

১৯৪৬ - সমুদ্র তলদেশে প্রথম পারমাণবিক বোমা বিস্ফোরণ ঘটানো হয়।

১৯৭৬ - ঢাকায় প্রেসিডেন্টের গার্ড রেজিমেন্ট প্রতিষ্ঠিত হয়।

১৯৮৫ - অত্যন্ত ব্যয়বহুল ওয়াল্ট ডিজনির ‘দ্য ব্ল্যাক কলড্রন’ সিনেমা হলে মুক্তি পায়।

১৯৮৬ - এডিনবয়ায় কমনওয়েলথ গেমস শুরু। ৩১ টি দেশের ক্রীড়া বর্জন।

আরও পড়ুন: সাইমন ড্রিং’র প্রয়াণ

জন্ম

১৭৮৩ - সিমন বলিভার, দক্ষিণ আমেরিকার বিপ্লবী সামরিক ও রাজনৈতিক নেতা।

১৮০০ - রামদাস কাঠিয়াবাবা, নিম্বার্ক সম্প্রদায়ের প্রখ্যাত ভারতীয় যোগসাধক কাঠিয়াবাবা, দার্শনিক ও ধর্মগুরু।

১৮০২ - আলেক্সাঁদ্র্ দ্যুমা, বিখ্যাত ফরাসি ঔপন্যাসিক।

১৮২৪ - হরিশচন্দ্র মুখোপাধ্যায়, প্রখ্যাত বাঙালি সাংবাদিক ও সমাজসেবক।

১৮৫৭ - ডেনমার্কের নোবেলজয়ী লেখক হেইনরিখ পন্টোপিডান।

১৮৬৭ - ফ্রেড টেট, ইংরেজ আন্তর্জাতিক ক্রিকেটার।

১৮৮৮ - আর্থার রিচার্ডসন, অস্ট্রেলীয় আন্তর্জাতিক ক্রিকেটার ও আম্পায়ার।

১৮৯৭ - অ্যামেলিয়া এয়ারহার্ট, একজন মার্কিন বিমান অগ্রগামী এবং লেখিকা।

১৯০০ - জেল্ডা ফিট্‌জেরাল্ড, মার্কিন সমাজকর্মী, ঔপন্যাসিক, চিত্রশিল্পী ও নৃত্যশিল্পী।

১৯১১ - পান্নালাল ঘোষ, ভারতীয় বাঙালী বাঁশী বাদক ও সুরকার।

১৯১৭ - জ্যাক মরনি, প্রথিতযশা অস্ট্রেলীয় ক্রিকেটার।

১৯৩০ - প্রথম বাঙালি মহিলা ইঞ্জিনিয়ার এবং প্রথম ভারতীয় মহিলা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ইলা ঘোষ মজুমদার।

১৯৩১ - প্রখ্যাত বাঙালি সুরকার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়।

১৯৩৪ - প্রখ্যাত বাঙালি সঙ্গীতশিল্পী সুবীর সেন।

১৯৫০ - গৌতম ঘোষ, ভারতীয় বাঙালি চলচ্চিত্র পরিচালক, সঙ্গীত পরিচালক ও চিত্রগ্রাহক।

১৯৬৯ - মার্কিন সংগীতশিল্পী ও অভিনেত্রী জেনিফার লোপেজ।

১৯৯৫ - কাইল কুজমা, আমেরিকান বাস্কেটবল খেলোয়াড়।

১৯৯৮ - বিন্ডি ইরভিন, অস্ট্রেলিয়ান টেলিভিশন ব্যক্তিত্ব এবং রক্ষণশীলতাবাদী।

আরও পড়ুন: অক্ষয়কুমার দত্ত’র জন্ম

মৃত্যু

১৮৭০ - কালীপ্রসন্ন সিংহ, ঊনবিংশ শতকের সাহিত্যিক, মহাভারতের বাংলা অনুবাদক।

১৮৮৪ - প্রখ্যাত বাঙালি সাংবাদিক, বাগ্মী ও রাজনীতিক, হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক রায়বাহাদুর কৃষ্ণদাস পাল।

১৯৩৯ - স্যার আবদুল করিম গজনভি, বাঙালি রাজনীতিবিদ, অবিভক্ত বাংলার মন্ত্রী।

১৯৭৪ - স্যার জেমস চ্যাডউইক, নোবেল পুরস্কার বিজয়ী ব্রিটিশ পদার্থবিদ।

১৯৭৫ - অরুণাচল বসু, বাঙালি কবি ও অনুবাদক।

১৯৮০ - উত্তম কুমার, বাংলা চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় নায়ক।

উত্তম কুমার (৩ সেপ্টেম্বর ১৯২৬ - ২৪ জুলাই ১৯৮০) (প্রকৃত নাম অরুণকুমার চট্টোপাধ্যায়) ছিলেন একজন ভারতীয়-বাঙালি চলচ্চিত্র অভিনেতা, চিত্রপ্রযোজক, পরিচালক, চিত্রনাট্যকার, সঙ্গীত পরিচালক ও গায়ক। বাংলা চলচ্চিত্র জগতে তাঁকে 'মহানায়ক' আখ্যা দেওয়া হয়েছে।

১৯৮০ - বিনয় ঘোষ, সমাজবিজ্ঞানী ও সাহিত্য-সমালোচক।

১৯৮৬ - ফিৎস লিপম্যান, নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন জৈবরসায়নবিদ।

১৯৯১ - আইজ্যাক সিঙ্গার, নোবেল পুরস্কার বিজয়ী সুইডিশ ঔপন্যাসিক।

১৯৯৯ - বাদশাহ হাসান, মরক্কোর বাদশাহ।

২০০০ - আহমাদ সামলো, ইরানি কবি ও সাংবাদিক।

২০০৩ - সমিত ভঞ্জ, ভারতীয় বাঙালি চলচ্চিত্র অভিনেতা।

২০০৯ - আলপনা বন্দ্যোপাধ্যায়, ভারতীয় বাঙালি সঙ্গীতশিল্পী।

২০১২ - জন আটা মিলস, ঘানার আইনজীবী, রাজনীতিবিদ ও ৩য় রাষ্ট্রপতি।

২০২০- দেলোয়ার হোসেন, মুক্তিযোদ্ধা ও রাজনীতিবিদ, সাবেক সংসদ সদস্য।
অমলাশংকর, ভারতীয় ব্যালে নর্তকী।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অর্থায়নের উৎস বৈচিত্র্যময় করতে হবে: অর্থমন্ত্রী

ব্যাংক ঋণ ও সরকারি কোষাগারের ওপর নির্ভরশীলতা কমিয়ে অর্থায়নের উৎস বৈচিত্র্যময়...

বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী

জ্বালানি সংকটকে বিনিয়োগে বড় বাধা বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী।...

মে মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ৫৮৬ জন

গত মে মাসে দেশে ৫৭৫টি সড়ক দুর্ঘটনায় ৫৮৬ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ৭০৫...

বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৯২০১

বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির প্রথম ধাপ এমসিকিউর (নৈবর্ত্তিক)...

পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন ৫৪ হাজার ৩২৩ হাজি

সৌদি আরবে পবিত্র হজ পালন শেষে মোট ৫৪ হাজার ৩২৩ জন বাংলাদেশি হাজি দেশে ফিরেছেন...

দৌলতদিয়া ফেরিঘাটে নতুন করে ভাঙন শুরু

বন্ধ থাকা রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ১ নম্বর ফেরিঘাট এলাকায় নতুন করে...

হাইতির সামনে ব্রাজিল, জাগছে ৭-১ স্মৃতি

বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচকে সামনে রেখে আবারও আলোচনায় এসেছে ব্রাজিলের একটি স্মর...

নোয়াখালীতে টিন কেটে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ, আটক-১

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় বসতঘরের টিন কেটে ঘরে ঢুকে এক গৃহবধূকে (৩০) ধর্...

মণিপুর-খানপুর সীমান্তে বিজিবির অভিযানে ২.৪৬ লাখ টাকার মাদক জব্দ

দিনাজপুরের ফুলবাড়ী সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানে উল্লেখযোগ্য সাফল্য অর্জন...

কাঁঠাল পাড়তে গিয়ে উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় কাঁঠাল সংগ্রহ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা