সংগৃহীত
লাইফস্টাইল

অতিরিক্ত চা পান করলে যা হয় 

লাইফস্টাইল ডেস্ক: বিশ্বের জনপ্রিয় পানীয় হলো চা যা স্বাস্থ্যের জন্য উপকারী। তবে উপকার নাকি অপকার সেটা নির্ভর করে কোন ধরনের চা পান করছেন তার উপর।

আরও পড়ুন: ‘সিঙ্গেল দিবস’ আজ

বেশিরভাগ মানুষই চিনি মিশ্রিত দুধ চা বা রং চায়ে আসক্ত। তবে দুধ বা চিনি মিশ্রিত চা কখনো স্বাস্থ্যের জন্য উপকারী হতে পারেনা। দিনে এক কাপ চা তেমন কোনো ক্ষতি না, তবে ১ কাপ এর চা দীর্ঘমেয়াদী খেলে স্বাস্থ্য জটিলতার কারণ হতে পারে।

যদি আপনি ১ মাসের জন্য চা পান করা থেকে বিরত থাকেন তাহলে শরীরে নানা ধরনের পরিবর্তন ঘটতে পারে। বিশেষজ্ঞদের মত হলো, ‘এক মাসের জন্য চা ছাড়লে তা শরীরের জন্য স্বাস্থ্যকর পরিবর্তন ঘটে। যেমন- ক্যাফেইন কম খাওয়ার কারণে ভালো ও উন্নত ঘুম হয় এমনকি উদ্বেগ কমতে পারে বলে ধারাণা করা যায়।’

অতিরিক্ত চা পানের ফলে প্রস্রাব বেশি হয়, যা ডিহাইড্রেশনের কারণ হতে পারে। তাই চা পান না করলে শরীরে পানির ভারসাম্য ঠিক থাকে এবং পানিশূন্যতার ঝুঁকি কমে যায়।

আরও পড়ুন: ফুসফুস ভালো রাখার উপায়

ভারতে পুনের রুবি হল ক্লিনিকের পুষ্টিবিদ ড. কমল পালিয়ার মতে, ‘চা পান করা কমালে শরীরের ফ্রি র্যাডিক্যাল কমে, যার ফলে সেলুলার স্বাস্থ্যের উন্নতি হয়। এ অভ্যাস হজমজনিত রোগ ও নির্দিষ্ট কিছু ক্যানসার প্রতিরোধেও সাহায্য করে।

ডায়েট থেকে চা বাদ দেওয়ার কিছু অসুবিধাও আছে উল্লেখ করে কমল পালিয়া জানান, ‘অনেক সময় কিছু ব্যক্তির ক্ষেত্রে চা পান করা মানসিক শান্তির কারণ হতে পারে। তাই এটি ছেড়ে অনেক সময় দিলে মানসিক পরিবর্তন ঘটে।’

এ বিষয়ে ভারতের আইথ্রিভ প্রতিষ্ঠানের সিইও ও পুষ্টিবিদ মুগদা প্রধান একমত পোষণ করেন। তার ধারণা মতে, ‘আপনি যদি নিয়মিত চা পানের অভ্যাস ত্যাগ করেন তাহলে হঠাৎ ক্যাফেইন ছাড়ার কিছু লক্ষণ দেখা দিতে পারে। যেমন- ক্লান্তি, মনোযোগের অভাব, মস্তিষ্কের কুয়াশা, তন্দ্রা ও মাথাব্যথা এসব লক্ষণ কয়েকদিন স্থায়ী থাকতে পারে, পরে ঠিক হয়ে যায়।’

আরও পড়ুন: লেবু ইলিশ রান্নার রেসিপি

কিন্তু যদি অতিরিক্ত চা পানের অভ্যাস ত্যাগ করতে চান তবে আপনি এর পরিবর্তে ভেষজ চা ও ফলের রস পানের অভ্যাস করতে পারেন। এতে চায়ের নেশাও কাটবেে এমনকি শরীরেও মিলবে পুষ্টি।

পুষ্টি বিদদের মতে, ‘ক্যামোমাইল বা পেপারমিন্টের মতো ভেষজ চা স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। এমনকি ফলের রস শরীর সতেজ রাখতে সাহায্য করে। চাইলে লেবু বা মধু মিশিয়েও হালকা গরম পানিতে চুমুক দিতে পারেন। এতে আরাম বোধ করবেন।’

অনেকের আয়রনের ঘাটতিজনিত রক্তস্বল্পতা আছে তাদের যে কোনো চা পানে সতর্ক হওয়া উচিত। কেননা ট্যানিন আয়রন শোষণকে বাধাগ্রস্ত কর চা। এছাড়াও হার্টের অ্যারিথমিয়াস বা উদ্বেগজনিত ব্যাধি মতো কিছু ব্যক্তিদের উচিত চিকিৎসকের পরামর্শ ছাড়া চা পান না করা।

সান নিউজ/একে/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার সৈনিক: জুবাইদা রহমান

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিক বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান...

ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের সিদ্ধান্ত পাকিস্তানের

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করার...

সাইবার নিরাপত্তায় পুলিশকে উচ্চতর প্রশিক্ষণ

সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে একটি পূর্ণাঙ্গ ও প্র...

শহীদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

গ্রিসে নৌকাডুবি: ১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২৫

গ্রিসের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ গাভদোসের কাছে নৌকাডুবির ঘটনায় এক অভিবাসনপ্রত্যাশী...

চিকিৎসার জন্য মালয়েশিয়া যাচ্ছেন মির্জা আব্বাস

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য আবারও মালয়েশিয়া যাচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির...

জনগণের স্বার্থে পুলিশ-গণমাধ্যম বন্ধু : ডিএমপি কমিশনার

পুলিশ ও গণমাধ্যম জনগণের স্বার্থে পরস্পরের বন্ধু এবং উভয়ের দায়িত্ব একে অপরের প...

শাকিবের দুই স্ত্রীকে নিয়ে যা বললেন নূতন

ঢাকাই সিনেমার জ্যেষ্ঠ অভিনেত্রী নূতন সম্প্রতি এক সাক্ষাৎকারে ঢালিউড সুপারস্টা...

একনেকে ১ লাখ ৬৮,৭৮০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি...

অর্পিতার ভুল শুধরে দিলেন সালমান

খান পরিবারে ধুমধাম করে পালিত হয়েছে ‘গণপতি বিসর্জন’। স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা