রূপচাঁদা মাছের ফ্রাই
লাইফস্টাইল

রূপচাঁদা মাছের ফ্রাই

সান নিউজ ডেস্ক: আমরা মাছে-ভাতে বাঙালি। বাঙালির পাতে মাছ না হলে জমে না। মাছ কম বেশি সবাই পছন্দ করেন। মাছ দিয়ে তৈরী করা যায় অনেক রকম সুস্বাদু খাবার।

আরও পড়ুন: মাছ খাওয়ার উপকারিতা

তৈরি করা যায় সুস্বাদু সব পদ। যারা মাছ খেতে খুব একটা পছন্দ করে না, তারাও চেটেপুটে খাবে। রূপচাঁদা মাছ সবার পরিচিত। বেশিরভাগ বাড়িতেই কেনা হয় এই মাছ। রূপচাঁদা মাছের ফ্রাই খুব সুস্বাদু। চলুন জেনে নেওয়া যাক রূপচাঁদা মাছের ফ্রাই তৈরির রেসিপি-

উপকরণ:

১. রূপচাঁদা মাছ- ২টি

২. আদা বাটা- আধা চা চামচ

৩. রসুন বাটা- আধা চা চামচ

৪. মরিচ গুঁড়া- আধা চা চামচ

৫. জিরা গুঁড়া- আধা চা চামচ

৬. হলুদ গুঁড়া- সামান্য

৭. গোল মরিচ গুঁড়া- ১/৩ চা চামচ

৮. লেবুর রস- ১ চা চামচ

৯. লবণ- পরিমাণমতো

১০. তেল- ভাজার জন্য।

আরও পড়ুন: রুই মাছের কাবাব

পদ্ধতি

মাছ ভালো করে ধুয়ে নিন। এবার মাছের উভয় পিঠে দুই তিন জায়গায় চাকু বা বটির সাহায্যে লম্বা করে দাগ দিয়ে নিন। এতে মাছের ভেতরে মসলা ভালোভাবে ঢুকবে। মাছ লেবুর রস ও লবণ মাখিয়ে রেখে দিন ৫ মিনিটের মতো। একটি পাত্রে আদা, রসুন, হলুদ, মরিচ, জিরা ও গোলমরিচ গুঁড়া মিশিয়ে নিন। এবার মাছের মসলার মিশ্রণ মাছের গায়ে ভালোভাবে মাখিয়ে রেখে দিন মিনিট বিশেক। প্যানে তেল গরম দিন। গরম হলে তাতে মাছ ছেড়ে দিন। মাছের এক পিঠ ভাজা হলে উল্টে দিন। দুই পাশ বাদামী করে ভেজে তুলুন। এরপর গরম গরম পরিবেশন করুন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ও প্রকৃত অবস্থার পর্যালোচনা

ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্প...

জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

সব সময় সবকিছু পরিকল্পনামতো হয় না

দেড় বছর পর বড় পর্দায় ফিরছেন নুসরাত ফারিয়া। আগামী ড...

 ‘৩০০ ফিটের’ হাল

রাজধানীর যানজট কমানো, দ্রুত যোগাযোগ নিশ্চিত করা এবং পূর্বাচল নতুন শহরের সঙ্গে...

ট্রাম্পের ভয়ে লুক্সেমবার্গের নাগরিকত্ব নিচ্ছেন আমেরিকানরা

যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কারণে ইউরোপের ছোট...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

‘পতনের দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন নরেন্দ্র মোদি’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আচরণই বলে দিচ্...

পাইকগাছায় আ’লীগ নেতা সহ গ্রেপ্তার ১৮ জন

পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৮ জন...

ক্যানসারের সঙ্গে লড়ছেন ইবরার টিপু

দেশের জনপ্রিয় ও প্রতিভাবান সুরকার ও সংগীত পরিচালক ইবরার টিপু গুরুতর অসুস্থ অব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা