প্রাক্তনকে ভুলতে যা করবেন
লাইফস্টাইল

প্রাক্তনকে ভুলতে যা করবেন

সান নিউজ ডেস্ক: প্রেমের সম্পর্ক ভেঙে যেতেই পারে। সব সম্পর্ক যে সব সময় একইভাবে গতিশীল থাকে, তা কিন্তু নয়। তাই কোনো কারণে প্রেমের সম্পর্ক ভেঙে যাওয়া অস্বাভাবিক নয়। অস্বাভাবিক নয় প্রাক্তনের কথা ভেবে মন খারাপ করাও। আপনি যদি প্রাক্তনকে ভুলতে না পারেন, তবে জোর করে কিছু করতে যাবেন না। স্বাভাবিক ও স্বচ্ছন্দ থাকুন। সময় সবকিছু ঠিক করে দেয়। জেনে নিন বিচ্ছেদের পর প্রাক্তনকে ভুলতে কী করবেন-

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর প্রশংসায় চীনা রাষ্ট্রদূত

সময় দিন ​নিজেকে

কিছু স্মৃতি এমনভাবে হৃদয়ে গেঁথে থাকে যে তা ভুলে যাওয়া সহজ হয় না। এরপরও আমাদের সেই কঠিন কাজই করতে হয়। যতদিন সম্পর্কে ছিলেন, হয়তো অন্য কারও মনের মতো হতে চেয়েছেন। এবার সেই ভুল থেকে সরে আসুন। এর বদলে নিজেকে খুঁজে নিন, নিজের জন্য সময় রাখুন। এতে যেকোনো সমস্যা থেকে বের হওয়া সহজ হবে।

অতীত ঝেড়ে ফেলুন

যা চলে গেছে, তা নিয়ে চিন্তা করলে সময়ই নষ্ট হবে কেবল। তাই পুরোনো কথা মনে করে চোখের পানি ফেলার কোনো অর্থ নেই। যা কিছু ঘটেছে তা স্বাভাবিকভাবে ভুলে যাওয়ার চেষ্টা করুন। নিজেকে বলুন যে আজ সারাদিন আর ‍পুরোনো কথা ভাবার জন্য সময় রাখবেন না। যদি সারাদিন এভাবে চলতে পারেন তবে নিজেকেই নিজে কোনো পুরষ্কার দিন।

আনন্দ নিয়ে বাঁচুন

আপনি যে সম্পর্ক থেকে বের হয়ে এসেছেন তার পেছনে নিশ্চয়ই অনেক কারণ ছিল। অযথা নিজেকে অপরাধী করবেন না। এর বদলে নিজেকে ভালো রাখার চেষ্টা করুন। আনন্দ নিয়ে বাঁচুন। সবার সঙ্গে আনন্দ করতে ইচ্ছা না হলে একাই থাকুন। তবে সেই কাজগুলো করুন, যা আপনাকে আনন্দ দেয়।

পছন্দের কাজ করুন

পছন্দের কাজ করতে পারলে অন্য সব চিন্তা মাথা থেকে বের হয়ে যাবে। কারণ এই কাজগুলো আপনার মনকে ভালো রাখবে। তাই মাথা থেকে সব ধরনের চিন্তা ঝেড়ে ফেলে ছবি আঁকুন, পছন্দের খেলা খেলুন, বই পড়ুন, সিনেমা দেখুন, ঘুরতে বের হন বা আপনার পছন্দের অন্য যেকোনো কাজ করুন। এতে দেখবেন প্রাক্তনকে ভুলে থাকা অনেক সহজ হচ্ছে।

​মনোবিদের পরামর্শ নিন

সবার মনের জোর একইরকম নয়। তাই আপনি একা যদি নিজেকে সামলাতে না পারেন সেক্ষেত্রে মনোবিদের পরামর্শ নিন। আপনি সাইকোলজিস্টের কাছে গেলে বিভিন্ন থেরাপির সাহায্য পাবেন। এসব থেরাপির মাধ্যমে আপনি দ্রুতই ফিরতে পারবেন স্বাভাবিক জীবনে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  বিদ্যুৎস্পৃষ্টে ৩ বছরের শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফারদিন (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছ...

তরুণ কলাম লেখক ফোরামের আইন বিষয়ক সম্পাদক নোবিপ্রবির রেদোয়ান

‎বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের ২০২৬-২৭ কার্যবর্ষের কেন্দ্রীয় নির্বাহী...

সাভার ডেইরী ফার্মে বহিরাগতের হামলায় এক কর্মচারী মৃত্যুশয্যায় 

সাভার কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধখামারে (ডেইরীফার্ম) বহিরাগত এক বখাটের মারধরে...

অরিজিতের প্লেব্যাক ছাড়ার সিদ্ধান্ত অপ্রত্যাশিত নয় : আমাল মালিক

চলতি বছরের শুরুতে হিন্দি চলচ্চিত্রে প্লেব্যাক গান থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়...

ইরানের নিরাপত্তা কাউন্সিলের নতুন সচিব মোহসেন রেজায়ি

ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের (SNSC) নতুন সচিব হিসেবে সাবেক ইস...

পিরোজপুরে সাবেক এমপি গাজী নুরুজ্জামান বাবুলের ২য় মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, পিরোজপুর জেলা বিএনপির সাবেক সভাপতি, বিএনপির কেন্দ...

৭২ লাখ টাকার সাজ সংসদে কঙ্গনা 

ভারতের সংসদ ভবন থেকে বের হওয়ার সময় বলিউড অভিনেত্রী ও সংসদ সদস্য কঙ্গনা রানাওয়...

আইএলটি-টোয়েন্টিতে মুস্তাফিজকে রাখলো দুবাই ক্যাপিটালস 

আইএলটি-টোয়েন্টির গত আসরে দুবাই ক্যাপিটালসকে প্লে-অফে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিক...

নারায়ণগঞ্জে কেমিক্যাল গোডাউনে আগুন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় একটি কেমিক্যাল তৈরির গোডাউনে অগ্নি...

আখেরি চাহার সোম্বা উপলক্ষে বুধবার বন্ধ সব শিক্ষাপ্রতিষ্ঠান

পবিত্র আখেরি চাহার সোম্বা উপলক্ষে বুধবার (১২ আগস্ট) দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা