ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বুরকিনা ফাসোতে এবার মসজিদে হামলা

আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোতে ফজরের নামাজের সময় মসজিদে হামলার ঘটনা ঘটেছে। এতে নামাজ পড়তে আসা বহু মুসল্লি নিহত হয়েছেন। গতকাল দেশটির একটি ক্যাথলিক গির্জায় হামলার ঘটনায় অন্তত ১৫ জন নিহত হন।

আরও পড়ুন: এমএলএসহ ৩ জনকে গুলি করে হত্যা

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গির্জায় হামলার ঘটনার একই দিনে একটি মসজিদে কয়েক ডজন লোককে গুলি করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে বুরকিনা ফাসোর কর্তৃপক্ষ। আজ ভোরে নামাজের সময় আফ্রিকার এই দেশটির নাতিয়াবোয়ানি শহরের ওই মসজিদটি ঘিরে ফেলে বন্দুকধারীরা।

বার্তা সংস্থা এএফপিকে স্থানীয় এক বাসিন্দা জানান, নিহতরা সবাই মুসলিম, তাদের বেশিরভাগই পুরুষ। বুরকিনা ফাসোর এক তৃতীয়াংশেরও বেশি এলাকা বর্তমানে ইসলামপন্থি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে রয়েছে।

আরও পড়ুন: বুরকিনা ফাসোতে হামলা, নিহত ১৫

তিনি আরও জানান, হামলাকারীরা ইসলামপন্থি যোদ্ধা বলে সন্দেহ করা হচ্ছে। তারা একই দিনে স্থানীয়ভাবে অবস্থানরত সৈন্য ও মিলিশিয়াকে লক্ষ্যবস্তু করে।

স্থানীয় মিডিয়া বলছে, মোটরবাইকে করে মেশিনগান নিয়ে শত শত জঙ্গি মসজিদটিতে আক্রমণ চালায়। সোশ্যাল মিডিয়ায় অযাচাইকৃত বিভিন্ন প্রতিবেদনে ইঙ্গিত দেয়া হয়, মসজিদে হামলায় নিহতের সংখ্যা কর্মকর্তাদের দেয়া সংখ্যার চেয়ে বেশি হতে পারে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, বুনকিনা ফাসোর নাতিয়াবোয়ানি শহরটি দেশটির অশান্ত পূর্বাঞ্চলে অবস্থিত। এ অঞ্চলে একাধিক সশস্ত্র গোষ্ঠী সক্রিয় রয়েছে।

আরও পড়ুন: ইউক্রেনের ৩১ হাজার সেনা নিহত

এদিকে কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানায়, দেশটির পূর্বাঞ্চলে একটি মসজিদে হামলায় কয়েক ডজন মুসলমান নিহত হয়েছে বলে স্থানীয় ও নিরাপত্তা সূত্র এএফপিকে জানিয়েছে।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) একটি নিরাপত্তা সূত্র এএফপিকে জানিয়েছে, ভোর ৫টার দিকে সশস্ত্র ব্যক্তিরা নাতিয়াবোনির একটি মসজিদে হামলা চালায়র। এতে কয়েক ডজন লোক নিহত হয়।

অন্য একটি স্থানীয় সূত্র জানায়, সন্ত্রাসীরা খুব ভোরে শহরে প্রবেশ করে। তারা মসজিদটি ঘেরাও করে এবং মুসল্লিদের ওপর গুলি চালায়। এসব মুসল্লি সেখানে দিনের প্রথম নামাজের জন্য জড়ো হয়েছিল। একজন গুরুত্বপূর্ণ ধর্মীয় নেতাসহ বেশ কয়েকজনকে গুলি করা হয়।

আরও পড়ুন: ফিলিস্তিনি প্রধানমন্ত্রীর পদত্যাগ

সূত্রটি আরও বলছে, ডিফেন্স অব ফাদারল্যান্ড (ভিডিপি) নামে একটি বেসামরিক বাহিনী সামরিক বাহিনীকে সহায়তা করে থাকে। এ বাহিনীর সৈন্য ও স্বেচ্ছাসেবকদের ওপর হামলা করা হয়েছে।

প্রসঙ্গত, বুরকিনা ফাসোর এক-তৃতীয়াংশেরও বেশি এলাকা বর্তমানে বিদ্রোহীদের নিয়ন্ত্রণে। দেশটির কর্তৃপক্ষ আল-কায়েদা ও ইসলামিক স্টেটের সাথে যুক্ত ইসলামপন্থি গোষ্ঠীগুলোর বিরুদ্ধে লড়াই করছে। এসব গোষ্ঠী সাহেল অঞ্চলের বিশাল অংশ দখল করেছে। এতে লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

আরও পড়ুন: নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ

গত ৩ বছরে দেশটির মসজিদ ও গির্জাগুলোকে বারবারই লক্ষ্যবস্তু করা হয় এবং বহু মানুষকে হত্যা করা হয়।

চলতি মাসের শুরুতে বুরকিনা ফাসোর সামরিক-সমর্থিত প্রেসিডেন্ট ইব্রাহিম ট্রাওরে বলেন, প্রয়োজনে পশ্চিম আফ্রিকার এ দেশটিতে সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই করার জন্য রাশিয়ান সেনা মোতায়েন করা হতে পারে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

সবজিতে ১০ শতাংশ বেশি কীটনাশক

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যব...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা