ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানে একই পরিবারের ১২ জনকে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের কেরমান প্রদেশে এক ব্যক্তি তার ১২ আত্মীয়কে গুলি করে হত্যা করেছেন।

আরও পড়ুন: প্যারোলে মুক্তি পেলেন থাকসিন

শনিবার (১৭ ফেব্রুয়ারি) দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়েছে।

ইরানের সরকারি সংবাদ সংস্থা আইআরএনএর প্রতিবেদনে বলা হয়, কেরমান প্রদেশের ফারিয়াব শহরে ৩০ বছর বয়সী এক ব্যক্তি কালাশনিকোভ অস্ত্র থেকে গুলি চালিয়ে তার পরিবারের ১২ সদস্যকে হত্যা করেছেন। এর মধ্যে তার বাবা এবং ভাইও রয়েছেন।

পরে নিরাপত্তা বাহিনীর সদস্যরা ওই ব্যক্তিকে গ্রেফতারে অভিযান পরিচালনা করে। এ সময় বন্দুকযুদ্ধে ওই ব্যক্তি নিহত হন।

আরও পড়ুন: রাশিয়ার ৩ যুদ্ধবিমান ভূপাতিত

প্রদেশটির প্রধান বিচারপতি ইব্রাহিম হামিদি বলেন, পারিবারিক বিবাদ থেকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

প্রতিবেদনে বলা হয়, ইরানে এ ধরনের গণ গোলাগুলির ঘটনা বিরল। কারণ দেশটিতে কেবল শিকারের কাজে ব্যবহারের জন্য ব্যক্তি পর্যায়ে রাইফেলের লাইসেন্স দেয়া হয়।

এর আগে গত মাসে একই প্রদেশে দেশটির সামরিক বাহিনীর একটি ঘাঁটির ভেতরে গুলি চালান এক সেনা সদস্য। এ হামলায় কমপক্ষে ৫ সৈন্য নিহত হন। সূত্র: এএফপি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন 

মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মাহাবুব আলম বাবুর বিরুদ্ধে দায়ের করা...

নিরাপদ অভিবাসনে প্রতারণার ঝুঁকি কমে: জেলা প্রশাসক নুরমহল আশরাফী

নিরাপদ, নিয়মিত ও বিধিসম্মত অভিবাসনের মাধ্যমে বিদেশগামী কর্মীদের প্রতারণার ঝুঁ...

আওয়ামী লীগের ভবিষ্যৎ আদালতের সিদ্ধান্তে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জুলাই-আগস্টের আন্দোলন ঘিরে সংঘটিত...

কুষ্টিয়ায় ক্যান্সার সচেতনতামূলক সেমিনার

কুষ্টিয়ার মিরপুরে ক্যান্সার সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে প্রা...

লাখ টাকার ফল-নাস্তা নিয়ে সাবেক ইউএনওকে ঘিরে প্রশ্ন

কুষ্টিয়ার মিরপুর উপজেলার সাবেক নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল ইসলামের বিরু...

দখল-দূষণে বিপন্ন দেশের নদী

বাংলাদেশ নদীমাতৃক দেশ হিসেবে পরিচিত হলেও দেশের অধিকাংশ নদী এখন দখল, দূষণ, নাব...

নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী, চাপে মানুষ

নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে দেশের নিম্ন ও সীমিত আয়ের মানু...

নোয়াখালীতে জিও ব্যাগ প্রকল্পে অনিয়মের অভিযোগ, এলাকাবাসীর মানববন্ধন

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের সেলিম বাজার ও কালাদুর এলাকায়...

শহীদ আহসান জুলাই যোদ্ধা নন: বিএনপি নেতা

কক্সবাজারের চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হকের বক্তব্যকে কেন্দ্র করে জু...

হাসিনা দিল্লিতে, পরিবারের অন্য সদস্যরা কে কোথায়?

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতনের পর তাঁর পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা