সংগৃহীত
আন্তর্জাতিক

মিয়ানমারের জান্তা হামলা, নিহত ৪ 

আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারের জান্তা বাহিনী স্কুলে বিমান হামলা চালিয়েছে। এতে কমপক্ষে ৪ শিশু নিহত হয়েছে। আহত হয়েছে ১০ জনেরও বেশি মানুষ।

আরও পড়ুন: বাস চাপায়, নিহত ৪

সোমবার (৬ ফেব্রুয়ারি) মিয়ানমারের সংবাদমাধ্যম ইরাবতী এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, সোমবার কারেনি (কায়া) প্রদেশের ডেমোসো টাউনশিপের একটি স্কুলে মিয়ানমারের জান্তা বাহিনী যুদ্ধবিমানের মাধ্যমে বোমা হামলা চালায়। এ হামলায় অন্তত ৪ শিশু নিহত ও ১০ জনের বেশি আহত হয়েছে।

ডেমোসো শহরের একজন স্বেচ্ছাসেবক ইরাবতীকে বলেছেন, সোমবার (৫ জানুয়ারি) স্থানীয় সময় সকাল ১০টার দিকে সেখানকার ডাউসিই গ্রামের স্কুলে দুটি যুদ্ধবিমান থেকে বোমাবর্ষণ ও মেশিনগান থেকে গোলাবর্ষণ করা হয়েছে।

আরও পড়ুন: সংরক্ষিত নারী আসনের তফসিল কাল

স্বেচ্ছাসেবক জানান, ঐ এলাকায় জান্তা বাহিনী ও প্রতিরোধ গোষ্ঠীগুলোর মধ্যে কোনও সংঘর্ষ না হওয়া সত্ত্বেও এ হামলা চালানো হয়েছে।

তিনি আরও বলেছেন, বোমা হামলায় বিদ্যালয়ের ৯০% ভবন ধ্বংস হয়ে গেছে, ও হামলায় আহত অনেক শিশুর অবস্থা গুরুতর।

ইরাবতী জানিয়েছে, যুদ্ধের কারণে অন্য এলাকা থেকে বাস্তুচ্যুত লোকরা এ ডাউসিই গ্রামে আশ্রয় নিয়েছিল ও গ্রামের এ স্কুলে স্থানীয় ও বাস্তুচ্যুত উভয় শিশুরাই পড়াশোনা করত। এছাড়াও জান্তা বাহিনীর যুদ্ধবিমানগুলো পার্শ্ববর্তী আরেকটি গ্রামেও বোমাবর্ষণ করেছে। তবে সে হামলায় হতাহতের পরিসংখ্যান এখনও জানা সম্ভব হয় নি।

আরও পড়ুন: শিশুকন্যা হত্যার কথা স্বীকার করলেন বাবা

কারেনি সেনাবাহিনীর মুখপাত্র কো হপোন নাইং ইরাবতীকে জানিয়েছেন, ‘যুদ্ধবিমানগুলো সারা সকালজুড়ে গ্রামের ওপর দিয়ে উড্ডয়ন করেছে ও একপর্যায়ে স্কুলে বোমাবর্ষণ করে। এতে ঘটনাস্থলেই ৩ জন শিশু নিহত হয় ও আরও অনেকে আহত হয়েছে হতাহতের সঠিক পরিসংখ্যান দেওয়া কঠিন।’

অন্যদিকে অ্যাডভোকেসি গ্রুপ প্রগ্রেসিভ কারেনি পিপল অনুসারে, এ বছরের ১ জানুয়ারি পর্যন্ত জান্তা বাহিনীর বিমান হামলায় ৪৬টি ধর্মীয় ভবন, ২২টি স্কুল, ১৪টি হাসপাতাল ও ২ হাজার ২৮১টি বাড়ি এখস পর্যন্ত ধ্বংস হয়ে গেছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

হামজার লাল কার্ড নিয়ে ফুঁসছেন শেফিল্ড কোচ

ফ্র্যাটন পার্কের রোমাঞ্চকর লড়াইয়ে পোর্টসমাউথের মাঠে ৩-২ গোলে হেরেছে শেফিল্ড ই...

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

দ্বিতীয় দফায় মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতাসহ ৭ সরকারি-বেসরকারি কর্মচারি গ্রেপ্তার

সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বহুল আলোচিত ঘটনা...

দিল্লিতে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে আটক

ভারতের নির্বাচন কমিশনে ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগের দা...

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ : অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের সঙ্গে একটি নতুন কান্ট্রি পার্টনারশিপ বা অংশীদারত্ব চুক্তি স্বাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা