সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

ইসরাইলের ১৫ সেনাকে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক : অবরুদ্ধ গাজা উপত্যকায় ১৫ ইসরাইলি সেনাকে হত্যা ও সামরিক যান ধ্বংস করার কথা ঘোষণা করেছে ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক বাহিনী ইজ্জাদ্দিন আল-কাসসাম ব্রিগেড।

আরও পড়ুন : চিলিতে দাবানল, নিহত বেড়ে ৯৯

হামাসের সামরিক শাখা আল কাসাম রোববার (৪ ফেব্রুয়ারি) জানায়, তাদের যোদ্ধারা ইসরাইলের ১৫ সেনাকে খুব কাছ থেকে হামলা করে হত্যা করেছে।

কাসামের মুখপাত্র আবু ওবায়দা জানিয়েছেন, গত কয়েক দিনে কাসাম যোদ্ধারা ইসরাইলের ৪৩টি সমরযান পুরোপুরি বা আংশিক ধ্বংস করেছে।

আরও পড়ুন : তুরস্কে হেলিকপ্টার বিধ্বস্ত

তিনি বলেন, পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে কাসাম যোদ্ধারা ১৫ ইসরাইলি সেনাকে হত্যা করেছে। এছাড়াও আরও এক ইসরাইলি সেনা কর্মকর্তা ও সাধারণ সৈন্যকে হত্যা করেছে কাসামের স্নাইপার বাহিনী।

কাসাম মুখপাত্র জানান, ইসরাইলি সেনাদের হতাহত করতে গেল কয়েকদিনে কাসাম ব্রিগেড ১৭টি সামরিক অভিযান চালিয়েছে। এছাড়াও ইসরাইল লক্ষ্য করে বেশ কয়েকটি রকেট হামলা চালানো হয়েছে।

আরও পড়ুন : হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার

আবু ওবায়দা আরও বলেছেন, কাসাম ব্রিগেডের যোদ্ধারা একটি টানেলের প্রবেশ মুখেও ইসরাইলি সেনাদের একটি দলকে উড়িয়ে দিয়েছে। এইসব অভিযানে চারটি ইসরাইলি ড্রোন জব্দ করেছে হামাস যোদ্ধারা। তেল আবিব লক্ষ্য করে কয়েক ঝাঁক রকেট হামলা করার কথাও জানান আবু ওবায়দা।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

দ্বিতীয় দফায় মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য...

পাকিস্তানের পেশোয়ারে ছাদ ধসে প্রাণ গেল ২৯ জনের

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে এক মর্মান্তিক দুর্ঘ...

ঘোর বিপদে ইউক্রেন!

রাশিয়ার অবিরাম ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে সামরিক দিক থেকে চরম অস্তিত্ব...

ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস পা রাখলেন ৫১তম বছরে

ক্রিকেটের বরপুত্র ও সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস পা রাখলেন...

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

বিশ্বে চীনের মুরগির মাংসের চাহিদা বাড়ছে

চীনের অভ্যন্তরে খাদ্যাভ্যাসে পরিবর্তন, সরকারের নীতিগত সহায়তা এবং ব্যাপক উৎপাদ...

মাত্র দুই সপ্তাহের রেমিট্যান্স ১৫১ কোটি ডলার

সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ দেশে রেমিট্যান্স ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা