ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

চিলিতে ভয়াবহ দাবানল, নিহত ৪৬

আন্তর্জাতিক ডেস্ক: চিলিতে ভয়াবহ দাবানলে অন্তত ৪৬ জন নিহত হয়েছেন। এর জেরে দেশটির একটি শহরে ২ শতাধিক বাসিন্দা নিখোঁজ রয়েছেন।

আরও পড়ুন: ইমরান-বুশরার ৭ বছরের কারাদণ্ড

রোববার (৪ ফেব্রুয়ারি) ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বিবিসি বলছে, দক্ষিণ আমেরিকার দেশ চিলিতে দাবানলে কমপক্ষে ৪৬ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিক।

উপকূলীয় পর্যটন শহর ভিনা ডেল মার মেয়র বলেন, দাবানলে এখন পর্যন্ত ২ শতাধিক বাসিন্দা নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।

দক্ষিণ আমেরিকার এই দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ভয়াবহ এ দাবানলে সারা দেশে ৪৩ হাজার হেক্টরেরও বেশি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। মূলত স্বাভাবিকের চেয়ে বেশি তাপমাত্রা ও প্রবল বাতাসের কারণে এ দাবানল আরও তীব্র রূপ ধারণ করেছে।

আরও পড়ুন: প্যারিসে ছুরি হামলা, আহত ৩

পৃথক প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্স বলছে, শনিবার (৩ ফেব্রুয়ারি) মধ্য চিলিতে দাবানলে অন্তত ৪৬ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিক।

তিনি জানান, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। দাবানলের ফলে ভালপারাইসো অঞ্চলের অনেক অংশে কালো ধোঁয়ায় আকাশে ছেয়ে গেছে।

মধ্য চিলিতে প্রায় ১০ লাখ মানুষ বাস করে। দাবানল ছড়িয়ে পড়ায় অগ্নিনির্বাপক কর্মীরা হেলিকপ্টার ও ট্রাক ব্যবহার করে আগুন নেভানোর জন্য লড়াই করছেন।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের হামলা কৌশলগত আরেক ভুল

চিলির কর্তৃপক্ষ জানিয়েছে, উপকূলীয় পর্যটন শহর ভিনা ডেল মারের আশপাশের এলাকাগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। উদ্ধারকারী দলগুলো সমস্ত ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছানোর জন্য সংগ্রাম করছে।

দাবানলে প্রাণহানির আপডেট দিয়ে প্রেসিডেন্ট বোরিক জানান, আগুনে ৪০ জন মারা গেছে। দগ্ধ আরও ৬ জন হাসপাতালে মারা গেছেন। বিপর্যয়কর এ অবস্থার পরিপ্রেক্ষিতে আগামী কয়েক ঘণ্টার মধ্যে নিহতের সংখ্যা নিশ্চিতভাবে বৃদ্ধি পাবে। পরিস্থিতি খুব কঠিন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক সেজেছে : চিফ হুইপ

রাজধানী ঢাকায় দিন দিন অটোরিকশার বেপরোয়া চলাচল জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে বলে...

‘বাংলাদেশি’ তকমা দিয়ে দেশ থেকে বহিষ্কার করা বেআইনি : কলকাতা হাইকোর্ট

যথাযথ ও প্রমাণযোগ্য আইনি প্রক্রিয়া অনুসরণ না করে এবং নিছক অনুমানের বশবর্তী হয়...

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টে...

জনগণকে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি রক্ষা করবে সরকার : অর্থমন্ত্রী

যানজটমুক্ত, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগর গড়ার প্রত্যয়ে দেশের প্রথম বিশেষায়িত...

দেশের নিরাপত্তা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা অতুলনীয় : মোজতবা খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহ...

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

শুভ মহালয়া আজ

বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ও বর্ণিল ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের শ...

দিল্লিতে ২৩ হাজার সশস্ত্র পুলিশ মোতায়েন, অবরুদ্ধ দিল্লি

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

রেমিট্যান্স বন্ধের হুমকি দেশ ও মানবতাবিরোধী কর্মকাণ্ড : রুহুল কবির রিজভী

প্রবাসীদের কষ্টার্জিত রেমিট্যান্স প্রবাহ বাধাগ্রস্ত করার যেকোনো চক্রান্তকে দে...

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে চট্টগ্রামে র‌্যালি ও সমাবেশ

চট্টগ্রামের পশ্চিম বাকলিয়ার সৈয়দ শাহ রোড এলাকাকে অপরাধমুক্ত ও নিরাপদ রাখার...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা