সংগৃহীত
আন্তর্জাতিক

গাজায় প্রতিদিন হতাহত ৪২০ শিশু

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলি বোমা হামলায় এক ফিলিস্তিনি নারী নিহত শিশুকে জড়িয়ে ধরে আছেন। গত ২১ অক্টোবরের ছবি টানা ৩ সপ্তাহেরও বেশি সময় ধরে সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে ইসরায়েলের সংঘাত চলছে। পরিস্থিতি এতোটাই ভয়াবহ যে, গাজায় প্রতিদিন ৪২০ জনেরও বেশি শিশু হতাহত হচ্ছে। জাতিসংঘের শিশু নিরাপত্তা ও অধিকার বিষয়ক সংস্থা ইউনিসেফ এমন তথ্যই সামনে এনেছে।

আরও পড়ুন: গাজায় জাতিসংঘের ৫৯ কর্মী নিহত

মঙ্গলবার (৩১ অক্টোবর) সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল জানিয়েছেন হামলায় গাজা উপত্যকায় প্রতিদিন ৪২০ জনেরও বেশি শিশু নিহত বা আহত হচ্ছে।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে তিনি বলেছেন, গাজা ছাড়াও পূর্ব জেরুজালেমসহ পশ্চিম তীরে অন্তত ৩৭ শিশু নিহত হয়েছে বলে জানা যায়। সংঘাতে ৩০ জনেরও বেশি ইসরায়েলি শিশু নিহত হয়েছে বলে জানা যায়। গাজা উপত্যকায় অন্তত ২০ শিশু বন্দি, এখনও তাদের ভাগ্য অজানা।

আরও পড়ুন: পাকিস্তানের রাজধানীতে বিক্ষোভ

রাসেল হুঁশিয়ারি উচ্চারণ করে জানান, ‘পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে। সংঘাত-শত্রুতা যদি শেষ না হয়, তাহলে আমি এ অঞ্চলের শিশুদের ভাগ্য নিয়ে শঙ্কিত।’

তিনি নিরাপত্তা পরিষদকে ‘অবিলম্বে’ একটি রেজুলেশন পাস করার আহ্বান জানান। সেখানে যুদ্ধবিরতির আহ্বান জানানোর পাশাপাশি গাজায় নিরাপদ ও নিরবচ্ছিন্ন মানবিক সহায়তা প্রবেশের অনুমতি দেওয়ার দাবি ও অবিলম্বে বন্দি সব শিশুর নিরাপদ মুক্তির বিষয়টি উল্লেখ থাকার কথা বলেন ক্যাথরিন রাসেল।

আরও পড়ুন: গাজায় যুদ্ধের দ্বিতীয় পর্যায় শুরু

এদিকে ইসরায়েলি হামলায় আরও অন্তত ১৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। ফিলিস্তিনি বার্তাসংস্থা ওয়াফা বলছে, ইসরায়েলি বিমান হামলায় সোমবার রাতে আল-নুসিরাত শরণার্থী শিবিরের একটি আবাসিক কমপ্লেক্সে ওই ১৪ জন নিহত হয়।

হামলার পর ভুক্তভোগীদের দেইর এল-বালাহের আল-আকসা হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাদের মৃত ঘোষণা করা হয়েছে। এসব নিহত ফিলিস্তিনি গাজা উপত্যকার উত্তরাঞ্চল থেকে পালিয়ে এসে এ ক্যাম্পের একটি ভবনে আশ্রয় নিয়েছিলেন।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিয়মবহির্ভূতভাবে বিদ্যালয়ের মালামাল বিক্রির অভিযোগ

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গোহাইলবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের টেন্ডারের বাইরে থা...

বিপ্লবের দুই বছর পরও স্বস্তি ফিরেনি সাধারণ মানুষের জীবনে: নাহিদ ইসলাম

জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পরও সাধারণ মানুষের জীবনে প্রত্যাশিত স্বস্তি ফিরে...

রামুতে অপহরণ মামলা, পারিবারিক বিরোধের অভিযোগ

কক্সবাজারের রামু উপজেলায় একটি অপহরণ মামলাকে কেন্দ্র করে স্থানীয় এলাকায় ব্যাপক...

জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ ও পরবর্তী প্রজন্মের কাছে এর ইতিহাস তুলে ধ...

আল-আকসা দখলের পথে ইসরাইল

জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদ ও ডোম অব দ্য রক ঘিরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উ...

নোয়াখালীতে জিও ব্যাগ প্রকল্পে অনিয়মের অভিযোগ, এলাকাবাসীর মানববন্ধন

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের সেলিম বাজার ও কালাদুর এলাকায়...

শহীদ আহসান জুলাই যোদ্ধা নন: বিএনপি নেতা

কক্সবাজারের চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হকের বক্তব্যকে কেন্দ্র করে জু...

হাসিনা দিল্লিতে, পরিবারের অন্য সদস্যরা কে কোথায়?

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতনের পর তাঁর পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ...

স্বাস্থ্য সচিবকে সব হাসপাতালে সার্কুলার জারি করতে হবে: হাইকোর্ট

দুর্ঘটনায় আহত ব্যক্তিদের সরকারি ও বেসরকারি সব হাসপাতাল এবং ক্লিনিকে জরুরি চিক...

র‍্যাবের পরিবর্তে নতুন বাহিনী, কী আছে খসড়া আইনে? 

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) বিলুপ্ত করে স্পেশাল রেসপন্স ব্যা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা