সংগৃহীত
আন্তর্জাতিক

পাকিস্তানের রাজধানীতে বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান বর্বর হামলার প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ হয়েছে। রোববার (২৯ অক্টোবর) রাজধানী ইসলামাবাদে আয়োজিত হাজার হাজার মানুষ এ বিক্ষোভে অংশ নেন।

আরও পড়ুন: ২ ট্রেনের সংঘর্ষে নিহত ১৩

সোমবার (৩০ অক্টোবর) পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। এসময় তারা ফিলিস্তিনিদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন ও ইসরায়েলি নৃশংসতার নিন্দা জানায়।

প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিনিদের সঙ্গে একাত্মতা প্রকাশ করতে ও ইসরায়েলি নৃশংসতার নিন্দা জানাতে রোববার হাজার হাজার মানুষ ইসলামাবাদের রাস্তায় নেমেছেন। জামায়াতে ইসলামী ও মজলিস ওয়াহদাত-ই-মুসলিমীন (এমডব্লিউএম) ইসরায়েলের বর্বরতার মুখে ফিলিস্তিনিদের সাহসিকতার প্রতি শ্রদ্ধা জানাতে এদিন সমাবেশের আয়োজন করে।

আরও পড়ুন: গাজায় যুদ্ধের দ্বিতীয় পর্যায় শুরু

সমাবেশে সিরাজ জানান, আমেরিকা যতদিন ইসরায়েলকে সমর্থন করবে ততদিন জামায়াতে ইসলামীও ইহুদিবাদী রাষ্ট্রের বিরুদ্ধে গাজার জনগণের পাশে থাকবে। তিনি এসময় গাজার সমর্থনে সমাবেশে অংশগ্রহণকারীদের অভিনন্দন জানায়।

জামায়াতে ইসলামী প্রধান বলেন, ইসরায়েল যে ফিলিস্তিনের জমি দখল করছে সেটি জাতিসংঘ স্বীকার করে নিয়েছে। তিনি জানান, ইসলামী দেশগুলোর শাসকরা মুসলমানদের এ কষ্টের পরিস্থিতি বোঝার চেষ্টা না করে ওয়াশিংটনের দিকে তাকিয়ে আছে।

সিরাজুল হক আগামী ১৯ নভেম্বর লাহোরে আবারও গাজার ফিলিস্তিনিদের সমর্থনে বিক্ষোভের ঘোষণা দেন। ফিলিস্তিনিদের সাথে সংহতি প্রকাশ করতে লাহোরের এ সমাবেশে ১০ লাখ পাকিস্তানি অংশগ্রহণ করবেন বলে জানান তিনি।

আরও পড়ুন: গাজায় নিহত ছাড়াল ৮ হাজার

তিনি আক্ষেপ করে জানায়, গোটা বিশ্ব নির্লজ্জভাবে ইসরায়েলের এ নিষ্ঠুরতা ও বর্বরতা দেখছে।

এছাড়া গাজার কোনও অবকাঠামো ইসরায়েলের এই বিমান হামলা থেকে বাদ যাচ্ছে না। মসজিদ, গির্জা, স্কুল, হাসপাতাল ও বেসামরিক মানুষের বাড়ি-ঘর সব জায়গায় হামলা চালিয়ে আসছে তারা। একইসাথে গত ৮ অক্টোবর থেকে ইসরায়েল গাজায় সর্বাত্মক অবরোধও আরোপ করে রেখেছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

রৌমারীতে ট্রাকচাপায় এক পরিবারের তিনজনসহ নিহত ৫

কুড়িগ্রামের রৌমারীতে ট্রাকচাপায় ইজিবাইকের একই পরিব...

ইনানী রিসোর্টে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১০

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড...

ঢাবি শিক্ষার্থী তেহামীর মৃত্যুতে উপাচার্যের গভীর শোক প্রকাশ

কক্সবাজারের ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা