ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

গাজা-ইসরায়েল যুদ্ধে ২৯ সাংবাদিক নিহত

আন্তর্জাতিক ডেস্ক: গাজা উপত্যকায় ইসরায়েলি হামলা শুরুর পর থেকে গত তিন সপ্তাহে যুদ্ধের সংবাদ সংগ্রহ করতে গিয়ে কমপক্ষে ২৯ জন সাংবাদিক নিহত হয়েছেন। তাদের মধ্যে ২৪ জন ফিলিস্তিনের, ৪ জন ইসরাইলের ও ১ জন লেবাননের নাগরিক।

আরও পড়ুন: ইসরাইলকে হামলার ঘোষণা দিলো হামাস

শনিবার (২৮ অক্টোবর) এক বিবৃতিতে সাংবাদিকদের অধিকার ও নিরাপত্তা নিয়ে কাজ করা মার্কিন অলাভজনক প্রতিষ্ঠান কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে) এ তথ্য জানিয়েছে।

শুক্রবার (২৭ অক্টোবর) রাতে ইসরাইলের মুহুর্মুহু গোলা বর্ষণে গাজার ইন্টারনেট ও মোবাইল যোগাযোগ ব্যবস্থা গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় উদ্বেগ প্রকাশ করে সংস্থাটি।

আরও পড়ুন: জাতিসংঘে গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব পাস

এ বিষয়ে বিবৃতিতে বলা হয়, ইন্টারনেটের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় সংবাদ মাধ্যমগুলো তাদের প্রতিনিধিদের সাথে যোগাযোগ করতে পারছে না।

এছাড়া গাজায় সংবাদ সংগ্রহে ব্যস্ত প্রতিনিধিরাও তাদের সংবাদ নিউজ স্টেশনে পাঠাতে সীমাহীন ভোগান্তিতে পড়েছেন। এতে গাজার হালনাগাদ পরিস্থিতি সম্পর্কিত বিশ্ববাসীর কাছে তথ্য পৌঁছাতে পারছে না।

আরও পড়ুন: গাজার ‘কোথাও নিরাপদ’ নয়

উল্লেখ্য, গত ৭ অক্টোবর গাজার উত্তরাঞ্চলীয় সীমান্ত ইরেজ ক্রসিংয়ে অতর্কিত হামলা চালিয়ে ইসরাইলের ভূখণ্ডে প্রবেশ করে কয়েকশ হামাস যোদ্ধা।

সেখানে ঢোকার পর কয়েকশ বেসামরিক মানুষকে হত্যার পাশাপাশি ২২০ জন ইসরাইলি ও অন্যান্য দেশের নাগরিকদের জিম্মি হিসেবে ধরে নিয়ে যায় তারা।

তাদের এ হামলার জবাবে সেদিন থেকেই গাজায় বিমান হামলা শুরু করে ইসরাইলের বিমান বাহিনী, যা এখনো অব্যাহত রয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

বিশ্বে চীনের মুরগির মাংসের চাহিদা বাড়ছে

চীনের অভ্যন্তরে খাদ্যাভ্যাসে পরিবর্তন, সরকারের নীতিগত সহায়তা এবং ব্যাপক উৎপাদ...

মাত্র দুই সপ্তাহের রেমিট্যান্স ১৫১ কোটি ডলার

সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ দেশে রেমিট্যান্স ন...

জাতীয় দলে নতুন সেনসেশন রোনান সুলিভান

জাতীয় ফুটবল দলের দীর্ঘদিনের আক্রমণভাগের গোলখরা দূর করতে বড় ভূমিকা রাখতে পারে...

সকল সরকারি দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের নির্দেশ

সরকারি সব ধরনের দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের ন...

মনিরুলসহ পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ আদালতের

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অবৈধপথে বিত্তশালী বনে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা