ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

গাজায় জাতিসংঘের ৫৯ কর্মী নিহত 

আন্তর্জাতিক ডেস্ক: গত ৭ অক্টোবর যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলের অবিরাম বিমান হামলায় ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় জাতিসংঘের ৫৯ জন কর্মী প্রাণ হারিয়েছেন।

আরও পড়ুন: ২ ট্রেনের সংঘর্ষে নিহত ১৩

একই সময় সীমায় ইসরায়েলি হামলায় ফিলিস্তিনে নিহতের সংখ্যা ৮০০০ ছাড়িয়েছে। তাদের মধ্যে নারী ও শিশুর সংখ্যাই প্রায় সাড়ে ৫০০০।

জাতিসংঘের বরাত দিয়ে রোববার (২৯ অক্টোবর) বার্তা সংস্থা আনাদোলু এক প্রতিবেদনে জানিয়েছে, গত ৭ অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় গাজায় ইউএন রিলিফ অ্যান্ড ওয়ার্কস এজেন্সির (ইউএনডব্লিউআরএ) ৫৯ জন কর্মী নিহত হয়েছেন।

আরও পড়ুন: আরও ৫০টি মডেল মসজিদ উদ্বোধন

সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট এক্সে পোস্ট করা এক বিবৃতিতে ইউএনআরডব্লিউএ বলছে, গাজায় প্রাণ হারানো ইউএনআরডব্লিউএ কর্মীদের সম্মান জানাতে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। আমাদের সহকর্মীদের নিহতের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় জাতিসংঘ ও ইউএনআরডব্লিউএ’র জন্য প্রতিদিন এক একটি অন্ধকার দিন হয়ে উঠছে।

১৯৪৯ সালে প্রথম আরব-ইসরায়েল যুদ্ধের পর প্রতিষ্ঠিত হয় ইউএনডব্লিউআরএ। সংস্থটি প্রতিষ্ঠার পর থেকে গাজা, পশ্চিম তীর, জর্ডান, সিরিয়া ও লেবাননে স্কুলিং (শিক্ষা), প্রাথমিক স্বাস্থ্যসেবা এবং মানবিক সহায়তাসহ অন্যান্য মানবিক সেবা প্রদান করে আসছে।

আরও পড়ুন: ২৮ অক্টোবরের ঘটনায় ৭ দেশের উদ্বেগ

প্রসঙ্গত, মুসলিমদের তৃতীয় পবিত্র ধর্মীয় স্থান আল-আকসা মসজিদের পবিত্রতা লঙ্ঘন ও অবৈধ বসতি স্থাপনকারীদের অত্যাচারের জবাব দিতে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস গত ৭ অক্টোবর ‘অপারেশন আল-আকসা ফ্লাড’ নামে একটি অভিযান চালায়।

তাদের এ হামলায় নিহত হন অন্তত ১৪০০ ইসরায়েলি। নিহতদের মধ্যে ২৮৬ জন সেনা সদস্য রয়েছে বলে নিশ্চিত করা হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও ৪৪০০ জনেরও বেশি ইসরায়েলি। এ দিন আরও ২২৯ জনকে বন্দি করে গাজায় নিয়ে যায় হামাস।

এ ঘটনার জেরে ৭ অক্টোবর থেকেই গাজায় বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী।

আরও পড়ুন: মেক্সিকোতে ঘূর্ণিঝড়ের তাণ্ডব, নিহত ৪৮

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গাজায় ইসরায়েলি হামলায় ফিলিস্তিনিদের নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮০০৫ জনে। তাদের মধ্যে ৩৩৪২ শিশু, ২০৬২ জন নারী ও ৪৬০ জন বয়স্ক মানুষ।

ইসরায়েলি হামলা থেকে বাদ যাচ্ছে না গাজার কোনো অবকাঠামো। মসজিদ, গির্জা, স্কুল, হাসপাতাল ও বেসামরিক মানুষের বাড়িঘর সব জায়গায় হামলা চালিয়ে আসছে তারা। সেই সাথে ৮ অক্টোবর থেকে গাজায় সর্বাত্মক অবরোধ আরোপ করেছে ইসরায়েল।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে বাসের নিচে চাপা পড়ে থাকা শিক্ষার্থীর মরদেহ ৩ দিন পর উদ্ধার

ফরিদপুরের বোয়ালমারীতে বাস-ট্রাক সংঘর্ষের পর খাদে পড়ে যাওয়া বাসের নিচে চাপা পড়...

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় টানা চতুর্থ দিন বাড়ল তেলের দাম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনায় জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্...

২০২৭ সালের এসএসসি পরীক্ষা দুই মাস পেছানোর ভাবনা

২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা নির্ধারিত সময়ের তুলনায় প্রায় দুই মাস পিছি...

লাগামহীন ‘বাংলার টেসলা’, ঢাকার সড়কে আতঙ্ক

ঢাকার রাত যত গভীর হয়, শহরের ব্যস্ততা ততটা কমে এলেও বিদ্যুতের চাহিদা সবসময় একই...

চিকিৎসা খাতে অক্সিজেন অবকাঠামোর বড় অংশ অচল

দেশে চিকিৎসা খাতে অক্সিজেনের চাহিদা বাড়লেও সে অনুযায়ী অবকাঠামোয় বিনিয়োগ হয়নি।...

মধ্যপ্রাচ্যে সাত দশক ধরে সরকার উৎখালের চেষ্টা, কী পেল আমেরিকা?

ইরানের সাবেক নির্বাচিত প্রধানমন্ত্রী মোহাম্মদ মোসাদ্দেককে ১৯৫৩ সালে উৎখাতের প...

চলছে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ

দীর্ঘ ৩৫ বছর পর আবারও জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে।...

ইউএনও পরিচয়ে প্রতারক চক্রের চাঁদা দাবি: ফেসবুকে সতর্ক বার্তা

মানিকগঞ্জের সাটুরিয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) ভুয়া পরিচয় দিয়ে ফোনে...

কুষ্টিয়ায় ইউপি সদস্যকে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ

কুষ্টিয়ার মিরপুরে এক ইউনিয়ন পরিষদের (ইউপি) মেম্বরকে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিয...

কালকিনিতে বেপরোয়া বালুবাহী ট্রলি-ট্রাক্টর, যানজটে ভোগান্তি

মাদারীপুরের কালকিনিতে বালুবাহী ট্রলি ও মাহিন্দ্র ট্রাক্টরের বেপরোয়া চলাচল বেড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা