ছবি-সংগৃহীত
আন্তর্জাতিক

ইসরায়েলকে অস্ত্র পাঠালো যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের হামলা শুরুর পরপরই ইসরায়েলের প্রতি অটল সমর্থন পুনর্ব্যক্ত করে প্রয়োজনীয় সব ধরনের সাহায্য দেওয়ার ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

আরও পড়ুন: ফিলিস্তিন-ইসরাইল যুদ্ধ, নিহত বেড়ে ১৫৯০

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী সামাজিক মাধ্যমে জানায়, যুদ্ধের সময়ে আঞ্চলিক নিরাপত্তা ও দুদেশের সামরিক বাহিনীর মধ্যে সহযোগিতা একটি গুরুত্বপূর্ণ অংশ। ইউএসএস জেরাল্ড আর ফোর্ড স্ট্রাইক গ্রুপও পূর্ব ভূমধ্যসাগরে অবস্থান করছে বলে জানা গেছে।

গত ৭ অক্টোবর ইসরায়েলে আকস্মিক হামলা চালায় হামাস। ইসরায়েলও পাল্টা আক্রমণ করে। এরপর থেকে ২ পক্ষের সংঘাত চলছেই। খবর পাওয়া গেছে, এ সংঘাতে ইতমধ্যে ৯ শতাধিক ফিলিস্তিনি ও ১২০০ ইসরায়েলি নিহত হয়েছেন। এ ছাড়াও আহত হয়েছেন হাজার হাজার মানুষ।

আরও পড়ুন: মিয়ানমারে জান্তার হামলা, নিহত ২৯

ইসরায়েলি বিমান হামলায় গাজায় হামাসের রাজনৈতিক ব্যুরোর ২ শীর্ষ কর্মকর্তা নিহত হয়েছেন। নিহতরা হলেন, জাকারিয়া আবু মুয়াম্মার ও জাওয়াদ আবু শামাল।

অন্যদিকে হামাস ইসরায়েলের উপর হামলা চালিয়ে বিপুল সংখ্যক ইসরায়েলিকে আটক করেছে বলে দাবি করছে। সংগঠনটি জানায়, ইসরায়েলের কারাগারে যত বন্দি রয়েছে তাদের সবাইকে ছাড়ানোর জন্য এটা যথেষ্ট।

আরও পড়ুন : রাশিয়া-হামাস একই গোয়ালের গরু

আপাতত দৃষ্টিতে হামাস ও ইসরায়েলের মধ্যকার এ সংঘাত থামার আশঙ্কা নেই। কারণ, হামাস জানিয়েছে তারা তাদের অভিযান অব্যাহত রাখবে যতক্ষণ না পর্যন্ত স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন হয়। অন্যদিকে ইসরায়েলের পক্ষ থেকেও শক্তিশালী আক্রমণের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

সান নিউজ/এমএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

দুই পক্ষের বিরোধে বলি সালমানের স্টুডিও

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় নতুন তথ্...

জাতিসংঘ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিয়ে পাঁচ দিনের নিউইয়র্ক স...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা